শ্রীমঙ্গলে মাইক্রোবাস-প্রাইভেটকারের সংঘর্ষে ব্যবসায়ী নিহত

শ্রীমঙ্গলে মাইক্রোবাস-প্রাইভেটকারের সংঘর্ষে ব্যবসায়ী নিহত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রাইভেটকার ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আব্দুল গফুর শেখ (৪১) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

বুধবার (১ অক্টোবর) সকাল ৬টার দিকে মতিগঞ্জ লইয়ারকুল ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল গফুর শেখ উপজেলার মুসলিমবাগ এলাকার বাসিন্দা ও পেশায় কাপড় ব্যবসায়ী। আহতরা হলেন- শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সদস্য ও নিউ পূর্বাসা এলাকার বাসিন্দা অজয় সিং (৪২) এবং শ্রীমঙ্গল রেলগেইট এলাকার বাসিন্দা ‌মো. তানভীর হোসেন (জনি)। অজয় সিং মৌলভীবাজার লাইফ লাইন প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং জনির অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেটে পাঠানো হয়েছে।

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. নাজিম উদ্দিন জানান, আনুমানিক সকাল ৬টার দিকে দুর্ঘটনার খবর পাই। পরে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

শ্রীমঙ্গল সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শারমিন জানান, সকাল সাড়ে ৬টার দিকে তিনজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনকে মৃত আনা হয়। নিহত ব্যক্তির নাম আব্দুল গফুর শেখ। তিনি উপজেলার মুসলিমবাগ এলাকার বাসিন্দা ও পেশায় কাপড় ব্যবসায়ী।

ওমর ফারুক নাঈম/এমএন/এএসএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin