শ্রীপুরে ঝুট গুদামে আগুন

শ্রীপুরে ঝুট গুদামে আগুন

গাজীপুরের শ্রীপুরে ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে গুদামে থাকা কোটি টাকার ঝুট মালামাল ও তিনটি গরু পুড়ে মারা গেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, শ্রীপুর পৌরসভার বকুলতলা এলাকায় সারোয়ার হোসেনের ঝুট গুদামে রাত ১২টার দিকে আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নেভাতে কাজে যোগ দেয়। হঠাৎ আগুন বেড়ে যাওয়ায় রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। 

তিনি আরও বলেন, আগুনে গুদামে থাকা ঝুট মালামাল পুড়েছে। তিনটি গরু পুড়ে মারা গেছে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin