শরীয়তপুরে নিখোঁজের দুই দিন পর সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার

শরীয়তপুরে নিখোঁজের দুই দিন পর সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার

শরীয়তপুরের ভেদরগঞ্জে নিখোঁজের দুই দিন পর তাইয়েবা (৬) নামের একটি শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে প্রতিবেশীর সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়।

তাইয়েবা উপজেলার সখীপুর থানার ছৈয়ালকান্দি গ্রামের টিটু সরদারের মেয়ে। সে স্থানীয় দারুন নাজাত মাদ্রাসার নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল। গত বুধবার দুপুরে খেলতে বের হয়ে নিখোঁজ হয় শিশুটি।

সখীপুর থানা সূত্রে জানা যায়, শিশুটি নিখোঁজ হওয়ার পর স্বজনেরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাননি। পরে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এলাকায় মাইকিং ও পোস্টারিং করা হয়। ফেসবুকেও নিখোঁজের খবর প্রচার করেন স্বজনেরা। আজ শুক্রবার সকাল থেকে আবারও এলাকাজুড়ে খোঁজ শুরু হয়। এ সময় পাশের বাড়ির মেসবাহউদ্দীন মোল্লার বাসার সেপটিক ট্যাংকের ঢাকনা খোলা দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে সেখানে শিশুটির লাশ দেখতে পেয়ে তাঁরা পুলিশে খবর দেন। দুপুরে সখীপুর থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

তাইয়েবার দূর সম্পর্কের চাচা মনিরুল বাসার বলেন, ‘লাশ পাওয়ার পর মনে হচ্ছে, শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে। শত্রুতার জের ধরে কেউ এমন করেছে বলে ধারণা করছি।’

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, কেন ওই শিশুকে হত্যা করা হয়েছে, তা এখনো জানা যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin