সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার মৃত্যু 

সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার মৃত্যু 

চট্টগ্রাম: মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার এক সপ্তাহ পর মারা গেছেন যুবদল নেতা শাখাওয়াত হোসেন রিপন (৪২)।

মীরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের কাজিরতালুক গ্রামের আবুল কালামের ছেলে রিপন মঘাদিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  

জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর রাত ৯টার দিকে মীরসরাই ইকোনমিক জোন এলাকায় রিপনের মোটরসাইকেলে একটি ট্রাক পেছন দিক থেকে ধাক্কা দেয়।

মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন বাংলানিউজকে বলেন, রিপন সড়ক দুর্ঘটনায় মাথা, বুক ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়েছিলেন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ  হাসপাতালে সাতদিন চিকিৎসাধীন থাকার পর রোববার সকালে মৃত্যুবরণ করেন।

বিই/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin