সরকারবিরোধী আন্দোলনে উত্তাল মাদাগাস্কার, নিয়ন্ত্রণ নিতে মরিয়া বিদ্রোহীরা

সরকারবিরোধী আন্দোলনে উত্তাল মাদাগাস্কার, নিয়ন্ত্রণ নিতে মরিয়া বিদ্রোহীরা

ছবি: আলজাজিরা

এবার সরকারবিরোধী আন্দোলনে উত্তাল মাদাগাস্কার। সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণ নিতে আন্দোলনে নেমেছে বিদ্রোহী সামরিক ইউনিটগুলো।

শনিবার (১১ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে আলজাজিরা।

এতে বলা হয়, দীর্ঘ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে প্রেসিডেন্ট অ্যান্দ্রি রাজোয়েলিনা কে ক্ষমতা থেকে অপসারণে বিদ্রোহী গোষ্ঠীর পাশাপাশি রাস্তায় নেমেছে সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে চলা দুর্নীতি ও সামরিক আগ্রাসনের বিরুদ্ধে এবার ব্যাপক বিক্ষোভে উত্তপ্ত রাজপথ।

অন্যদিকে, এক বিবৃতিতে এ আন্দোলনের পিছনে বিরোধী দলের অবৈধ ও জোরপূর্বক ক্ষমতা দখলের প্রচেষ্টার অভিযোগ তুলেছেন প্রেসিডেন্ট। দিয়েছেন সেনা অভ্যুত্থানের হুঁশিয়ারিও।

এর আগে, গত সেপ্টেম্বরে মাদাগাস্কারে দীর্ঘদিন ধরে চলমান পানি ও বিদ্যুৎ সংকট নিয়ে প্রতিবাস সমাবেশের মধ্য দিয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করে দেশটির সাধারণ জনগণ। যা ধীরে ধীরে চরম আকার ধারণ করে পরিণত হয়েছে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভে।

/এএইচএম

Comments

0 total

Be the first to comment.

চার্লি কার্কের হত্যাকাণ্ডে অভিযুক্ত ২২ বছর বয়সী টেইলর রবিনসনকে গ্রেফতার JamunaTV | আন্তর্জাতিক

চার্লি কার্কের হত্যাকাণ্ডে অভিযুক্ত ২২ বছর বয়সী টেইলর রবিনসনকে গ্রেফতার

ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র এবং যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ভাষ্যকার চার্লি কার্ক হত্যাকাণ্ডের ঘটনায়...

Sep 12, 2025

More from this User

View all posts by admin