‘সরকারে সব দলের সুপারিশ করা উপদেষ্টা থাকলেও ব্যর্থতার দায় দেয়া হয় এনসিপিকে’

‘সরকারে সব দলের সুপারিশ করা উপদেষ্টা থাকলেও ব্যর্থতার দায় দেয়া হয় এনসিপিকে’

অন্তর্বর্তী সরকারে সব দলের সুপারিশ করা উপদেষ্টা থাকলেও ব্যর্থতার দায়ভার জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) দেয়া হয় বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ও শিক্ষাঙ্গন বিষয়ে তারুণ্যের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপে এমন মন্তব্য করেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, গণমাধ্যমের দ্বিমুখী আচরণ বন্ধ না হলে যে অদৃশ্য ছায়া দেশকে ঘিরে ষড়যন্ত্র করছে; তারা আরও শক্তিসঞ্চার করবে। মিডিয়া, মিলিটারির যে অংশ বাংলাদেশের বিরুদ্ধে কাজ করেছে, তাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, অনেকটা একাই। আমরা মিডিয়ার চোখে চোখ রেখে কথা বলেছি। আমরা সত্যকে সত্য বলি, মিথ্যাকে মিথ্যা বলি।

মানুষ এনসিপির কাছে নতুনত্ব প্রত্যাশা করছে জানিয়ে তিনি বলেন, মিডিয়া ট্রায়ালের মাধ্যমে এনসিপির নেতাদের চরিত্র হনন করা হয়েছে। গত ৫ আগস্টে আমরা কক্সবাজারে গিয়েছি। মিডিয়াতে বলা হলো আমরা বাংলাদেশে নিযুক্ত সাবকে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে মিটিং করেছি। তবে আমরা মিডিয়া বিরোধী নই, কিন্তু মিডিয়ায় বস্তুনিষ্ঠতা চাই।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, আলোচনার টেবিলে সমস্যার নিষ্পত্তি হবে বলেই মনে করছে বিএনপি। তবে পিআর সিস্টেমে কেউ নির্বাচন চাইলে সে বিষয়ে জনগণ সিদ্ধান্ত নিবে।

তিনি বলেন, ছাত্রদের সরকার থেকে সরে আসার আহ্বান জানানোই যথেষ্ট নয়, বরং ছাত্রদের মধ্যেও সেই তাগিদটা থাকতে হবে।জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে কীভাবে সংবিধানে বাস্তবায়ন হবে এটা নিয়ে বিচারবিভাগের মতামত নেই বলেও মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ।

/এমএইচ

Comments

0 total

Be the first to comment.

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার JamunaTV | জাতীয়

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার

ফাইল ছবি।নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, লেজুড়বৃত্তিক শিক্ষক ও ছ...

Sep 13, 2025

More from this User

View all posts by admin