সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে: ফখরুল

সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে: ফখরুল

বর্তমান অন্তর্বর্তী সরকারকেই তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, ‘সরকারের প্রশাসন যে নিরপেক্ষ, সে ধারণা জনগণের মধ্যে তৈরি করতে হবে। সচিবালয় ও জেলা প্রশাসনে ফ্যাসিস্টের দোসরদের সরিয়ে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ দিতে হবে। পুলিশের নিয়োগের ক্ষেত্রে সরকারকে নিরপেক্ষ অবস্থান নিতে হবে।’

তিনি বলেন, ‘বৈঠকে বিচারবিভাগে ফ্যাসিস্টদের দোসর সরিয়ে নিরপেক্ষ বিচারক নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছি।’

মির্জা ফখরুল বলেন, ‘সরকারের মধ্যে দলীয় লোক থাকলে তাকে অপসারণের দাবি জানিয়েছি।’

এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় প্রধান উপদেষ্টার সঙ্গে যমুনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠক করেন। অন্য দুই সদস্য হলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহ উদ্দিন আহমদ।

Comments

0 total

Be the first to comment.

জুলাই সনদ নিয়ে আদালতে না যাওয়ার অঙ্গীকার গণতান্ত্রিক অধিকারের সম্পূর্ণ পরিপন্থি: ৪ বাম দল BanglaTribune | রাজনীতি

জুলাই সনদ নিয়ে আদালতে না যাওয়ার অঙ্গীকার গণতান্ত্রিক অধিকারের সম্পূর্ণ পরিপন্থি: ৪ বাম দল

জুলাই সনদে সই করার পূর্বশর্ত হিসেবে অন্তত সাতটি দাবি তুলেছে চার বাম দল। দাবিগুলোর মধ্যে জুলাই সনদে স...

Oct 20, 2025

More from this User

View all posts by admin