সড়কে কার্বন দূষণ শনাক্তে আধুনিক হাইব্রিড কাঠামো চীনে

সড়কে কার্বন দূষণ শনাক্তে আধুনিক হাইব্রিড কাঠামো চীনে

নগরায়নের ফলে বাড়ছে গাড়ির সংখ্যা। কিন্তু গাড়ির কারণে সড়কে দূষণ কতটা বাড়ছে, সেটা সরাসরি জানার উপায় ছিল সীমিত। সম্প্রতি চীনের আবিষ্কৃত পদ্ধতিতে এটি জানা আরও সহজ হয়েছে। প্রযুক্তির নাম হাইব্রিড ফ্রেমওয়ার্ক। এর মাধ্যমে ৩০ মিটারের মধ্যে গাড়ির দূষণ রিয়েলটাইমে পরিমাপ করা যায়।

দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের শেনচেনে এরইমধ্যে প্রয়োগ করা হচ্ছে এ প্রযুক্তি। সামনের দিনগুলোয় শহুরে রাস্তায় কার্বন ডাই অক্সাইড হ্রাস কতটা হচ্ছে বা এর দূষণের হার কী করে কমানো যায় তা জানতে কাজে লাগবে এ প্রযুক্তি।

এ গবেষণায় সংশ্লিষ্ট বিজ্ঞানী ও চাইনিজ অ্যাকাডেমি অব সায়েন্সেসের অ্যারোস্পেস ইনফরমেশন রিসার্চ ইনস্টিটিউটের গবেষক ওয়াং লির মতে, কার্বন নির্গমনের পরিমাণ বের করার আগের পদ্ধতির বড় সীমাবদ্ধতা হলো এটি তুলনামূলক বড় একটি স্থান নিয়ে কাজ করে এবং এতে এআই-এর মতো আধুনিক প্রযুক্তিও নেই।

ওয়াং ও তার দল তৈরি করেছেন প্যানোপটিক-আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং একটি ভ্রাম্যমাণ পর্যবেক্ষণ কাঠামো। এ দুটোর সমন্বয়ে যে কাঠামো তারা তৈরি করেছেন যা রাস্তায় কার্বন ডাই অক্সাইড ঘনত্বের প্রতি ঘণ্টায় ৩০ মিটার রেজোলিউশনে পূর্বাভাস দেয়। শহরের ব্যস্ত ট্রাফিক নেটওয়ার্কগুলোয় দিনের বেলায় কার্বন ডাই অক্সাইড বৃদ্ধির পূর্বাভাসও দেবে এ সিস্টেম।

রাস্তার কার্বন ডাই অক্সাইড ঘনত্ব, ট্রাফিকের পরিমাণ, ভবনের বিন্যাস, গাছপালা আচ্ছাদন এবং আবহাওয়া সংক্রান্ত তথ্যের জন্য এ সিস্টেম কয়েকটি উৎস থেকে তথ্য সংগ্রহ করে। এ কাজে প্যানোরামিক ক্যামেরা, গ্রিনহাউস-গ্যাস অ্যানালাইজার এবং আবহাওয়া সেন্সরের সঙ্গে রয়েছে এআই প্রযুক্তি।

পরীক্ষায় দেখা গেছে, গবেষকরা এরই মধ্যে এ প্রযুক্তিতে দূষণের উৎস শনাক্তকরণে ৯৩ ভাগ সফলতা পেয়েছেন।

সূত্র: সিএমজি

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin