শ্রমিক কল্যাণ তহবিলে প্রাণ-আরএফএল গ্রুপের অনুদান

শ্রমিক কল্যাণ তহবিলে প্রাণ-আরএফএল গ্রুপের অনুদান

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে অনুদানের অর্থ দিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপ। কোম্পানির ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড (ডব্লিউপিপিএফ) থেকে এ অর্থ দেওয়া হয়েছে।

সম্প্রতি বাংলাদেশ সচিবালয়ে অবস্থিত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে অনুদানের চেক গ্রহণ করেন মন্ত্রণালয়ের সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া। প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল ও ডেপুটি জেনারেল ম্যানেজার (পিআর) তৌহিদুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন।

এ বিষয়ে কামরুজ্জামান কামাল বলেন, ‘শিল্পের উন্নয়ন ও শ্রমিক কল্যাণ একে অপরের সঙ্গে জড়িত। প্রাণ-আরএফএল গ্রুপ সবসময় শ্রমিকদের উন্নয়নে কাজ করতে বদ্ধপরিকর।’

তিনি আরও বলেন, ‘শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল দেশের শ্রমিক ও তাদের পরিবারের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রাণ-আরএফএল গ্রুপের অনুদান এই তহবিলকে আরও শক্তিশালী করছে।’

১৯৮১ সালে যাত্রা শুরু করা প্রাণ-আরএফএল গ্রুপ বর্তমানে দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠীতে পরিণত হয়েছে। খাদ্য ও পানীয়, হাউজওয়্যার পণ্য, ইলেকট্রনিকস, হালকা প্রকৌশল, টেক্সটাইলসহ বিভিন্ন খাতে কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। বর্তমানে গ্রুপটিতে দেড় লাখের অধিক লোকের কর্মসংস্থানের সুযোগ হয়েছে।

জেএইচ/জেআইএম

Comments

0 total

Be the first to comment.

চীনকে বাংলাদেশে মানসম্পন্ন গাড়ি উৎপাদনের আহ্বান বাণিজ্য উপদেষ্টার Jagonews | অর্থনীতি

চীনকে বাংলাদেশে মানসম্পন্ন গাড়ি উৎপাদনের আহ্বান বাণিজ্য উপদেষ্টার

সড়ক দুর্ঘটনা এখন প্রায় গণহত্যার রূপ নিয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্ট...

Sep 12, 2025

More from this User

View all posts by admin