শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ককে অব্যাহতি

শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ককে অব্যাহতি

শৃঙ্খলা ভঙ্গের দায়ে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমানকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ শনিবার জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ও সদস্যসচিব সোহেল হোসনাইনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে আনিছুর রহমানকে অব্যাহতি দেওয়া হয়েছে। রাজারহাট উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলামকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন বলেন, ভবিষ্যতে যেকোনো নেতা-কর্মী শৃঙ্খলাভঙ্গের কর্মকাণ্ডে জড়ালে একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে আসাদুজ্জামান নামের স্থানীয় এক সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে আনিছুর রহমানের ছেলে সোহেল আনিছের বিরুদ্ধে। এ ঘটনায় গত সোমবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা বিএনপি।

অব্যাহতির বিষয়ে জানতে আনিছুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এ বিষয়ে তাঁর কোনো মন্তব্য নেই।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin