শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জয়পুরহাটে ছাত্রদলের ৬ নেতা বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জয়পুরহাটে ছাত্রদলের ৬ নেতা বহিষ্কার

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জয়পুরহাট জেলা, শহর ও কলেজ শাখার ছয় জন নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

বহিষ্কৃতরা হলেন- জয়পুরহাট জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব পিয়াস আহম্মেদ পৃথিবী ও যুগ্ম আহ্বায়ক সাগর চৌধুরী এবং আহাদ হোসেন, জয়পুরহাট শহর ছাত্রদলের সদস্যসচিব হাসানুল বান্না হাসান ও যুগ্ম আহ্বায়ক সোহরাফ হোসেন ইমন। এ ছাড়া শহীদ জিয়া কলেজ ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল করিম রাকিবকেও বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুমোদন করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। একইসঙ্গে সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনও ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দফতর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম।

Comments

0 total

Be the first to comment.

রাকসু নির্বাচনে ১৭ কেন্দ্রে ভোট গ্রহণ, নিরাপত্তায় থাকবে দুই হাজার পুলিশ BanglaTribune | রাজশাহী বিভাগ

রাকসু নির্বাচনে ১৭ কেন্দ্রে ভোট গ্রহণ, নিরাপত্তায় থাকবে দুই হাজার পুলিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গ...

Sep 16, 2025

More from this User

View all posts by admin