শর্তসাপেক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্র রাজনীতি চালুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মো. আব্দুল কাদির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ আগস্ট প্রক্টোরিয়াল কমিটি ও সর্বদলীয় ছাত্র সংগঠনের মতবিনিময় সভায় সর্বসম্মত সুপারিশের ভিত্তিতে, গত বছরের ৬ নভেম্বর ছাত্র রাজনীতিতে আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে। ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে, শিক্ষার্থীদের জন্য কল্যাণমূলক রাজনৈতিক কর্মকাণ্ড প্রক্টরের অনুমতিতে পরিচালনা করা যাবে। তবে অ্যাকাডেমিক ও প্রশাসনিক ভবন এবং আবাসিক হলে পূর্বের মতো সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ থাকবে।
আরও বলা হয়েছে, শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্যানেল গঠন ও পরিচিতিমূলক অনুষ্ঠানসমূহ সংশ্লিষ্ট হল প্রশাসনের অনুমতিতে আয়োজন করা হবে।
/এসআইএন