স্টারলিংকের সব অনুষঙ্গ পাওয়া যাবে গ্যাজেট অ্যান্ড গিয়ারে

স্টারলিংকের সব অনুষঙ্গ পাওয়া যাবে গ্যাজেট অ্যান্ড গিয়ারে

গ্যাজেট অ্যান্ড গিয়ারে স্যাটেলাইট–নির্ভর ইন্টারনেট সেবা স্টারলিংকের সব অনুষঙ্গ (কিট) পাওয়া যাবে। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্যাজেট অ্যান্ড গিয়ার। প্রতিষ্ঠানটি বাংলাদেশে স্টারলিংকের অনুমোদিত পুনর্বিক্রেতা নিযুক্ত হয়েছে। এর ফলে গ্রাহকেরা স্টারলিংকের ইন্টারনেট সলিউশন সরাসরি গ্যাজেট অ্যান্ড গিয়ারের সব শাখা এবং তাদের ওয়েবসাইট থেকে কিনতে পারবেন।

স্পেসএক্সের তৈরি স্টারলিংক একটি অত্যাধুনিক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা, যা প্রত্যন্ত ও অনুন্নত এলাকাতেও দ্রুতগতির, কম-বিলম্বের সংযোগ সরবরাহ করে। এই অংশীদারত্বের মাধ্যমে গ্যাজেট অ্যান্ড গিয়ার বাংলাদেশি গ্রাহক, ব্যবসা এবং প্রতিষ্ঠানগুলোর কাছে বিশ্বমানের প্রযুক্তি পৌঁছে দেওয়ার লক্ষ্যকে আরও এগিয়ে নিয়ে গেল।

গ্যাজেট অ্যান্ড গিয়ারের বিপণন প্রধান মো. ইরফানুল হক খান বলেন, ‘গ্যাজেট অ্যান্ড গিয়ারের লক্ষ্য হলো গ্রাহকদের বিশ্বমানের প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। স্টারলিংকের অফিশিয়াল রিসেলার হিসেবে আমরা এখন বাংলাদেশের সব অঞ্চলে ইন্টারনেট ঘাটতি কমিয়ে দেশের মানুষ ও প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ সরবরাহ করতে ভূমিকা রাখতে পারব।’

গ্যাজেট অ্যান্ড গিয়ারে স্টারলিংকের যেসব কিট পাওয়া যাবে

স্টারলিংক মিনি কিট: যাঁরা প্রতিনিয়ত ভ্রমণ করেন এবং মোবাইল ব্যবহারকারীদের জন্য পোর্টেবল সমাধান। দাম ২৬ হাজার ৫০০ টাকা।

স্টারলিংক স্ট্যান্ডার্ড কিট: বাড়ি এবং এসএমই ব্যবসার জন্য সহজ সমাধান। দাম ৪৯ হাজার ৫০০ টাকা।

স্টারলিংক ফ্ল্যাট হাই-পারফরম্যান্স কিট: যাঁদের উচ্চগতির, নিরবচ্ছিন্ন এবং স্থিতিশীল ইন্টারনেট সংযোগ এবং মোবিলিটি প্রয়োজন, তাঁদের জন্য। দাম ১ লাখ ৮৫ হাজার টাকা

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin