সঠিক সময়ে খেলোয়াড়েরা ক্লিক করতে না পারলেই সমস্যা হয়: আমিনুল

সঠিক সময়ে খেলোয়াড়েরা ক্লিক করতে না পারলেই সমস্যা হয়: আমিনুল

এশিয়ান কাপ বাছাইয়ে হংকং চায়নার কাছে লড়াই করে ৭ গোলের ম্যাচে শেষ মুহূর্তে হেরেছে বাংলাদেশ। ম্যাচ হেরে হামজাদের পাশাপাশি সমর্থকরা হতাশ হয়েছেন। ম্যাচ দেখে দেশসেরা সাবেক গোলকিপার আমিনুল হক আজ উত্তরায় একটি ক্যাফে উদ্বোধন করতে এসে নিজের মতামত তুলে ধরেছেন।

ম্যাচ দেখার অভিজ্ঞতা থেকে আমিনুল বলেছেন, ‘গোলকিপার যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নিতে পারত, তাহলে হয়তো ফলটা ভিন্ন হতে পারত। আমার মনে হয়েছে, আমাদের গোলকিপার কিছুটা হলেও নার্ভাস ফিল করেছে।’

১৯৯৮ থেকে ২০১০ পর্যন্ত লাল–সবুজ জার্সিতে গোলপোস্ট সামলেছেন আমিনুল। এই সময়ে দেশের হয়ে খেলেছেন পঞ্চাশের বেশি ম্যাচ। জিতেছেন ২০০৩ সাফ শিরোপা। হারের পর দলের সমালোচনা নিয়ে তার কথা, ‘আমরা কিন্তু গতানুগতিক কথার মধ্যে আছি। হারলে সবাই কোচকে দোষ দেয়, জিতলে বলে সবাই মিলে জিতেছি। হেরে গেলে সমালোচনা থাকবেই। তবে এটাকে ইতিবাচকভাবেও দেখা যায়।’

তবে আমিনুল কোচকে দায়ী করছেন না। তার কথা, ‘কোচ সব সময়ই চায় তার বেস্ট ইলেভেন খেলাতে। কিন্তু টিম হেরে গেলে দোষটা এসে পড়ে কোচের ঘাড়ে। আসলে সঠিক সময়ে খেলোয়াড়েরা ক্লিক করতে না পারলেই সমস্যা হয়।’

Comments

0 total

Be the first to comment.

চট্টগ্রামে কোরিয়ান ইপিজেডে নারী ফুটবলারদের সঙ্গে দেখা করলেন তাবিথ আউয়াল BanglaTribune | খেলা

চট্টগ্রামে কোরিয়ান ইপিজেডে নারী ফুটবলারদের সঙ্গে দেখা করলেন তাবিথ আউয়াল

বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের আবাসিক ক্যাম্প চলছে চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডের মাঠে। ফুটবলারদের সঙ্...

Oct 02, 2025
আশরাফুল আউট, বুলবুল ইন! BanglaTribune | খেলা

আশরাফুল আউট, বুলবুল ইন!

গত ৮ জুলাই ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটিতে জায়গা হয়েছিল মোহাম্মদ আশরাফুলের। সেই কমি...

Sep 12, 2025

More from this User

View all posts by admin