সঠিক সময়ে নির্বাচন না হলে দেশের ভবিষ্যত অনিশ্চিত: দুদু

সঠিক সময়ে নির্বাচন না হলে দেশের ভবিষ্যত অনিশ্চিত: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আগামীর নির্বাচন সঠিক সময়ে না হলে দেশের ভবিষ্যত অনিশ্চিত হয়ে যাবে। দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার ঝুঁকিতে রয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, ‌‘আওয়ামী লীগ গত ১৬ বছর ধরে বিএনপি ও দলের নেতাকর্মীদের ওপর নানা ধরনের নির্যাতন চালিয়েছে। তারা এখনো দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের বিরুদ্ধ চেষ্টা চালাচ্ছেন। আমাদের ঐক্যবদ্ধ হয়ে এসব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আগামীর নির্বাচনে কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের দল বিএনপিকে জয়ী করাতে হবে। ধানের শীষ প্রতীকের জয় নিশ্চিত করতে হবে এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে। এর বিকল্প কোনো পথ নেই।’

এরপর আলমডাঙ্গা উপজেলার খাসককরা ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভা করেন শামসুজ্জামান দুদু।

এসময় জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা, আলমডাঙ্গা উপজেলা বিএনপি নেতা আসিরুল ইসলাম সেলিমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

হুসাইন মালিক/এসআর/এমএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin