সুদের হার সিঙ্গেল ডিজিটে নামাতে হবে, দাবি ব্যবসায়ীদের

সুদের হার সিঙ্গেল ডিজিটে নামাতে হবে, দাবি ব্যবসায়ীদের

বর্তমান ব্যাংক ঋণের উচ্চ সুদহার ব্যবসাবান্ধব নয় বলে মন্তব্য করেছেন দেশের ব্যবসায়ীরা। তারা আগামী মুদ্রানীতিতে সুদের হার কমিয়ে সিঙ্গেল ডিজিটে আনার দাবি জানিয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএসহ ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এবং সংশ্লিষ্ট বিভাগের নির্বাহী পরিচালকসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে এফবিসিসিআইয়ের মহাসচিব আলমগীর বলেন, “বর্তমানে দেশে সুদের হার ১৪ শতাংশের ওপরে। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা সাধারণত ১০-১১ শতাংশ মুনাফা করে। এই অবস্থায় এত উচ্চ সুদ ব্যবসাবান্ধব নয়। বিশ্ববাজারে টিকে থাকা কঠিন হয়ে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতিতে প্রতিযোগিতামূলক সক্ষমতা ধরে রাখা, বিনিয়োগ বৃদ্ধি এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে আমরা সুদের হার ধীরে ধীরে কমিয়ে এক অঙ্কে আনার অনুরোধ জানিয়েছি। গভর্নর জানিয়েছেন, নীতি সুদের হার সিঙ্গেল ডিজিটে নেমে আসবে, যা আগামী মুদ্রানীতিতেই প্রতিফলিত হবে।”

বৈঠকে ব্যবসায়ীরা করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বন্যা এবং রাজনৈতিক অস্থিরতার কারণে ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন কমিটির মেয়াদ ছয় মাস বাড়ানোর অনুরোধও জানান। আলমগীর বলেন, “এ বিষয়ে গভর্নর ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন এবং চলমান কমিটি এই মেয়াদ বৃদ্ধি পাবে।”

রফতানিমুখী শিল্পের ব্যাংকিং জটিলতা সমাধানের জন্য একটি বিশেষ কমিটি গঠনের দাবি তোলেন ব্যবসায়ীরা। আলমগীর জানান, “গভর্নর এতে সম্মত হয়েছেন এবং একজন ডেপুটি গভর্নরকে দায়িত্ব দিয়েছেন। ফলে এফবিসিসিআই, বিজিএমইএসহ অন্যান্য রফতানি সংশ্লিষ্ট সংগঠনগুলো এখন সরাসরি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা করতে পারবে।”

Comments

0 total

Be the first to comment.

খেলনা শিল্পে রফতানি সম্ভাবনা: সুনির্দিষ্ট নীতিমালার আহ্বান ডিসিসিআই’র BanglaTribune | বিজনেস নিউজ

খেলনা শিল্পে রফতানি সম্ভাবনা: সুনির্দিষ্ট নীতিমালার আহ্বান ডিসিসিআই’র

বাংলাদেশের খেলনা শিল্পে রফতানির সম্ভাবনা বিপুল হলেও নীতিগত সহায়তা ও প্রয়োজনীয় অবকাঠামোর ঘাটতির কারণে...

Sep 23, 2025
বিদেশে ৪০ হাজার কোটি টাকার সম্পত্তির সন্ধান: ৫২ জনের নাম কেন প্রকাশ করছে না সিআইসি? BanglaTribune | বিজনেস নিউজ

বিদেশে ৪০ হাজার কোটি টাকার সম্পত্তির সন্ধান: ৫২ জনের নাম কেন প্রকাশ করছে না সিআইসি?

বাংলাদেশ থেকে পাচার হওয়া বিপুল পরিমাণ সম্পদের নতুন তথ্য সামনে এনেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আও...

Sep 19, 2025

More from this User

View all posts by admin