শুধু উচ্চকক্ষে পিআরের পক্ষে এনসিপি

শুধু উচ্চকক্ষে পিআরের পক্ষে এনসিপি

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেছেন, ‘আমরা শুধু উচ্চকক্ষে পিআরের পক্ষে। এছাড়াও সন্ত্রাসী ও ফ্যাসিবাদের সহযোগী হিসেবে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিতের দাবির সঙ্গে আমাদের সমর্থন থাকবে।’

শনিবার (১৩ সেপ্টেম্বর) এক ফেসবুক স্ট্যাটাসে তিনি আরও লিখেন, ‘এনসিপি এখনও কোনও জোট বা যুগপৎ আন্দোলনের বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। বিভিন্ন গণমাধ্যমে চার দাবিতে ৮ দলের যুগপৎ কর্মসূচির যে নিউজ হয়েছে তা মিস লিডিং।’ 

তিনি আরও লিখেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তি ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দাবির সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছিল। কিন্তু পূর্ণ সংখ্যানুপাতিক নির্বাচনের বিষয়ে আমাদের কোনও অবস্থান নেই। বরং শুধু উচ্চকক্ষে পিআরের বিষয়ে একমত।’

Comments

0 total

Be the first to comment.

জুলাই সনদ নিয়ে আদালতে না যাওয়ার অঙ্গীকার গণতান্ত্রিক অধিকারের সম্পূর্ণ পরিপন্থি: ৪ বাম দল BanglaTribune | রাজনীতি

জুলাই সনদ নিয়ে আদালতে না যাওয়ার অঙ্গীকার গণতান্ত্রিক অধিকারের সম্পূর্ণ পরিপন্থি: ৪ বাম দল

জুলাই সনদে সই করার পূর্বশর্ত হিসেবে অন্তত সাতটি দাবি তুলেছে চার বাম দল। দাবিগুলোর মধ্যে জুলাই সনদে স...

Oct 20, 2025

More from this User

View all posts by admin