শুক্রবার যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

শুক্রবার যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

পাইপলাইনের জরুরি মেরামতের জন্য শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ৮ ঘণ্টা নারায়ণগঞ্জ শহর, সিদ্ধিরগঞ্জ, পাগলা, ফতুল্লাসহ অনেক এলাকায় গ্যাস থাকবে না। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেমরা-সিদ্ধিরগঞ্জ-গোদনাইল ভাল্ভ স্টেশনগামী ১০, ১২ ও ১৪ ইঞ্চি মুখ্য বিতরণ পাইপ লাইনের অংশবিশেষ বিচ্ছিন্নকরণ কাজে জরুরি মেরামতের জন্য শুক্রবার রাত ১০টা থেকে শনিবার ভোর ৬টা পর্যন্ত নারায়ণগঞ্জ শহর, সিদ্ধিরগঞ্জ, মৌচাক, দেলপাড়া, পাগলা, ফতুল্লা, পঞ্চবটি, মোক্তারপুর ও মুন্সিগঞ্জ এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া এর আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে তিতাস।

Comments

0 total

Be the first to comment.

ডিসেম্বরে চালু হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: উপদেষ্টা BanglaTribune | বিদ্যুৎ ও জ্বালানি

ডিসেম্বরে চালু হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: উপদেষ্টা

আগামী ডিসেম্বরে মাসে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরীক্ষামূলকভাবে চালু হবে বলে জানিয়েছেন বিজ্ঞান...

Sep 30, 2025

More from this User

View all posts by admin