সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, জামালগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদার এবং একই  ইউনিয়নের ইউপি সদস্য কামরুল ইসলামের লোকজনের মধ্যে বিএনপির কমিটি গঠন নিয়ে দীর্ঘদিন দরে বিরোধ চলে আসছে। এ ঘটনার আগেও উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে এ সংঘর্ষ হলে সেজাউল ইসলাম কালা (৩৫) নামে একজন নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের মুজিবুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগের কমিটি নিয়ে বিরোধ ও নেতৃত্বের দ্বন্দ্বের জেরে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ ঘটে। সংঘর্ষে কমপক্ষে ১২ জন আহত হন, যাদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহতদের মধ্যে রয়েছেন শুভ হাসান (২৫), মজিদ হোসেন (৩৫) ও তানিম (২২)। তাদের জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জামালগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ওয়ার্ড বিএনপির কমিটি গঠন নিয়ে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে শাখাওয়াত হোসেন (৩৫), নূর আলম (৩৪) ইমার হোসেন (৩৭) ও মোহাম্মদ আলীসহ (৪০) চার জনকে আটক করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

 

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin