সুনামগঞ্জে তুচ্ছ ঘটনার জেরে সংঘর্ষ, ৩৪ জন টেটাবিদ্ধ

সুনামগঞ্জে তুচ্ছ ঘটনার জেরে সংঘর্ষ, ৩৪ জন টেটাবিদ্ধ

সুনামগঞ্জ করেসপনডেন্ট:

সুনামগঞ্জের দিরাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে অন্তত ৩৪ জন আহত হয়েছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রাজানগর নৌকাঘাটে পানি ছিটানোকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, গোলাপ মিয়া ও আকবর মিয়ার দুই পক্ষের আত্মীয়দের মধ্যে কথা কাটাকাটির জেরে সংঘর্ষের সূত্রপাত হয়। এসময় উভয় পক্ষ দেশীয় নানা অস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালায়। গুরুতর আহত ২৪ জনকে সিলেট হাসপাতালে পাঠানো হয়। বাকি ১০ জনকে ভর্তি করা হয় দিরাই মেডিকেল কলেজে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং গ্রামের পরিবেশ স্বাভাবিক। অভিযান চলিয়ে বিপুল পরিমাণ টেটা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

/এসআইএন

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin