সুন্দরবনে ঘুরতে এসে পর্যটক নিখোঁজ

সুন্দরবনে ঘুরতে এসে পর্যটক নিখোঁজ

সুন্দরবনের ডিমেরচরে সমুদ্রে ডুবে নিখোঁজ হয়েছে মাহিত আব্দুল্লাহ (১৬) নামে একজন পর্যটক। শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ পর্যটকের বাড়ি রাজধানী ঢাকার মোহাম্মদপুরের শেখেরটেকে। বনরক্ষীরা নিখোঁজ পর্যটককে উদ্ধারে সমুদ্রে তল্লাশি চালাচ্ছেন।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমান এ ঘটনা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ঢাকা থেকে ৭৫ জন পর্যটক নিয়ে পর্যটকবাহী জাহাজ “এমভি দি এক্সপ্লোরার” শনিবার সকালে কচিখালীতে নোঙর করে। পর্যটকরা নৌকায় করে ডিমেরচর সৈকতে ঘুরতে যায়। ঘোরাঘুরির একপর্যায়ে পর্যটক মাহিত আব্দুল্লাহ তার বাবা শেখ সুলতান মাহমুদ আসাদ ও মায়ের সঙ্গে সমুদ্রে গোসল করার সময় আকস্মিকভাবে সমুদ্রে তলিয়ে যায়। জাহাজ স্টাফ ও বনরক্ষীরা তাৎক্ষণিক মাহিতকে উদ্ধারে সমুদ্রে নেমে তার খোঁজ পায়নি।

ট্যুর অপারেটর অব সুন্দরবন অ্যাসোসিয়েশনের (টোয়াস) সেক্রেটারি নাজমুল আযম ডেভিট বলেন, ‘পর্যটক নিয়ে জাহাজ “এমভি দি এক্সপ্লোরার” শুক্রবার সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসে। জাহাজটি সুন্দরবন ঘুরে রবিবার রাতে খুলনায় পর্যটকদের নামিয়ে দেওয়ার কথা ছিল। নিখোঁজ পর্যটককে উদ্ধারের জন্য মোংলার নৌবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে এবং ইতোমধ্যে নৌবাহিনী ডিমেরচরে রওনা হয়েছে।’

পূর্ব সুন্দরবন বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করীম চৌধুরী বলেন, ‘ডিমেরচরে সমুদ্রে নিখোঁজ পর্যটককে উদ্ধারে স্পিডবোট নিয়ে বনরক্ষীরা তল্লাশি চালাচ্ছেন এবং এ বিষয়ে নৌবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে।’

Comments

0 total

Be the first to comment.

৬ দাবিতে সাতক্ষীরায় স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি BanglaTribune | খুলনা বিভাগ

৬ দাবিতে সাতক্ষীরায় স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় অনির্দিষ্টকাল...

Oct 04, 2025
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো পুলিশ কর্মকর্তা-স্বেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জনের BanglaTribune | খুলনা বিভাগ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো পুলিশ কর্মকর্তা-স্বেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জনের

যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই), জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্...

Sep 15, 2025

More from this User

View all posts by admin