আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে খেলছিল শ্রীলঙ্কা-আফগানিস্তান। তবে বাংলাদেশের দৃষ্টি ছিল একটু যেন বেশি। এশিয়া কাপে সেই ম্যাচটি ছিল ভাগ্য পরীক্ষার মতোই। দুই দলের দর্শকদের পাশাপাশি বাংলাদেশও অপেক্ষায় ছিল। কারণ একটাই দুই দলের জয়-পরাজয়ের ওপর নির্ভর করেছিল লিটন দাসদের সুপার ফোরে ওঠার ভাগ্য। শেষ পর্যন্ত লঙ্কানদের কাছে আফগানদের ৬ উইকেটের হারে বাংলাদেশ শিবিরে স্বস্তি। সুপার ফোর নিশ্চিত হয়েছে লিটন-জাকেরদের।
সুপার ফোরের ম্যাচগুলো শুরু হবে ১৯ সেপ্টেম্বর থেকে। শেষ হবে ২৫ সেপ্টেম্বর। আর ফাইনাল ২৮ সেপ্টেম্বর।
বাংলাদেশের খেলার সূচি
বাংলাদেশ-শ্রীলঙ্কা (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টা শেখ আবু জায়েদ স্টেডিয়াম, আবু ধাবি।
বাংলাদেশ-ভারত (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টা দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম।
বাংলাদেশ-পাকিস্তান (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টা দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম।