সুপার ফোরেও ভারতের বিপক্ষে উড়ে গেলো পাকিস্তান

সুপার ফোরেও ভারতের বিপক্ষে উড়ে গেলো পাকিস্তান

করমর্দন ইস্যু ছাপিয়ে এশিয়া কাপে দ্বিতীয় মোকাবিলাতেও ভারতের আধিপত্যের সামনে টিকতে পারেনি পাকিস্তান। সুপার ফোরে সালমান আগাদের ৬ উইকেটে হারিয়ে দ্বিতীয় পর্ব শুরু করেছে ভারত। ১৭২ রানের লক্ষ্যে খেলতে নেমে সূর্যকুমার যাদবের দল ৪ উইকেট হারিয়ে লক্ষ্য টপকেছে ৭ বল হাতে রেখে।  

অবশ্য গ্রুপ পর্বে যতটা অনায়াসে জয় এসেছিল এবার সেটা হতে দেয়নি পাকিস্তান। লড়াই করে ভারতকে চাপে রাখার চেষ্টা করেছিল।

এর আগে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করে নিজেদের সর্বোচ্চ রান সংগ্রহ করে পাকিস্তান। টস হেরে ৫ উইকেটে করে ১৭১। তবে শুরুর পর যে গতি ছিল, তাতে এই রান একেবারেই যথেষ্ট মনে হয়নি। শেষ দশ ওভারে তারা করতে পেরেছে মাত্র ৮০ রান, অথচ ইনিংসের অর্ধেক পথে পতন হয় মাত্র এক উইকেটের। 

একপর্যায়ে টানা ৩৯ বল কোনও বাউন্ডারি আসেনি। সেই ধীরগতিই একসময় জমে ওঠা ইনিংসকে পরিণতি পেতে দেয়নি। আরও হতাশার বিষয়—ভারতের প্রধান স্পিন হুমকি সামলালেও (মধ্য ওভারের শুরুতে তিনটি ছক্কা), পার্ট-টাইম বোলার শিবম দুবের কাছে ধরা খায় তারা।

দুবে ৪ ওভারে ৩৩ রান দিয়ে নেন ২ উইকেট—দুজনই ছিলেন সেট ব্যাটার; একজন শাহেবজাদা ফারহান, আরেকজন সাইম আইয়ুব। দ্বিতীয় উইকেটে তারা তুলেছিলেন ৭২ রান। ৩৪ বলে ৫১ রানে পৌঁছে যাওয়া ফারহান শেষ পর্যন্ত করেন ৪৫ বলে ৫৮। এটাই দলের সর্বোচ্চ ইনিংস। যাতে ছিল ৫টি চার ও ৩টি ছয়। সাইম ১৭ বলে করেন ২১। শেষদিকে ফাহিম আশরাফের ৮ বলে ১ চার ও ২ ছক্কায় অপরাজিত ২০* পাকিস্তানকে দেয় ভরসা করার মতো স্কোর। ১৩ বলে অপরাজিত ১৭* রান করে অবদান রাখেন অধিনায়ক সালমান আগাও।

মাঝের ওভারগুলোতে পুরো এশিয়া কাপে ওমান ও আমিরাত ছাড়া সবচেয়ে ধীরগতির দল ছিল পাকিস্তান। এদিন তারা সেই পরিসংখ্যান পাল্টানোর মতো অবস্থায় ছিল। কিন্তু দুবের ব্রেকথ্রু আর বরুণ চক্রবর্তী (৪-০-২৫-০) ও কুলদীপ যাদবের (৪-০-৩১-১) নিখুঁত বোলিং শেষ পর্যন্ত পাকিস্তানকে ছাপিয়ে গেছে।

 

Comments

0 total

Be the first to comment.

বাংলাদেশ ম্যাচের আগে আসালাঙ্কা বলেছেন, ‘আসলে দ্বৈরথটা সমর্থকদের’ BanglaTribune | ক্রিকেট

বাংলাদেশ ম্যাচের আগে আসালাঙ্কা বলেছেন, ‘আসলে দ্বৈরথটা সমর্থকদের’

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ জমজমাট দ্বৈরথের জন্ম দিচ্ছে। ক্ল্যাসিক দ্বৈরথে যেমন রসদ থাক...

Sep 13, 2025
ম্যাচসেরা হয়ে যা বললেন লিটন BanglaTribune | ক্রিকেট

ম্যাচসেরা হয়ে যা বললেন লিটন

এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। জয়ে বড় অবদান লিটন কুমার দাসের। ম্যাচ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin