ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উন্মাদনা। তা যদি হয় এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ আসর, তাহলে তো কথাই নেই। এমন ম্যাচের আগে দু’দলের দর্শকরাও মুখিয়ে থাকেন, কোন অধিনায়ক কী বলেন, তা শোনার জন্য।
রোববার (২১ সেপ্টেম্বর) মহারণের আগেও দুই দলের অধিনায়ক ম্যাচ নিয়ে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। যা প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজ।
ভারতের অধিনায়ক সূরিয়াকুমার ইয়াদভ বলেছেন, ‘এটা হবে বল আর ব্যাটের দুর্দান্ত লড়াই। বাইরের শব্দ থেকে দূরে থাকতে হলে ঘরের দরজা বন্ধ করে দিন, ফোন বন্ধ করে ঘুমিয়ে পড়ুন। বলাটা সহজ, তবে কখনো কখনো তা কঠিন হয়ে যায়।’
অন্যদিকে পাকিস্তানের অধিনায়ক সালমান আগা জানিয়েছেন, ‘আমরা প্রস্তুত, যেকোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। আমরা শুধু ভালো ক্রিকেট খেলতে চাই। যদি আমরা গত কয়েক মাসের মতো ভালো ক্রিকেট খেলতে পারি, তাহলে যেকোনো দলের বিপক্ষে ভালো করব। ব্যাটিংয়ে আমরা কাজটা করতে পেরেছি, তবে এখনো মাঝের সারির ব্যাটিং নিয়ে কাজ করতে হবে। এটাই আমাদের উদ্বেগের জায়গা।’
এখন দেখার অপেক্ষা কী হয় দুবাইয়ের মাটিতে।
/এমএমএইচ