শুরু হয়েছে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান

শুরু হয়েছে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান

শুরু হয়েছে ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ৷ অনুষ্ঠানে উপস্থিত আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক  ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত আছেন। এছাড়া উপস্থিত রয়েছেন রাজনৈতিক দলের পাশাপাশি বিদেশি কূটনৈতিকরাও।

এর আগে বিকেল ৪টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে কিছুটা দেরি হয়। বিকেল ৪টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শুরু হয় ৷

এসকে/ইএস/জেএইচ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin