শুরুতে পিছিয়ে পড়েও জয়ে শুরু রিয়ালের

শুরুতে পিছিয়ে পড়েও জয়ে শুরু রিয়ালের

চ্যাম্পিয়ন্স লিগের শুরুতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ। অবশ্য এমন জয়ে তাদের ভাগ্য সুপ্রসন্ন ছিল বলতে হবে! ২২ মিনিটে মার্শেইকে এগিয়ে দিয়েছিলেন টিমোথি উইয়িাহ। তার পর দুটি পেনাল্টি থেকে গোল করে দলকে উদ্ধার করেন কিলিয়ান এমবাপ্পে। তাতে লস ব্লাঙ্কোসদের জয় নিশ্চিত হয় ২-১ গোলে। 

এই জয়ে আবার মাইলফলকও স্পর্শ করেছে রিয়াল। টুর্নামেন্টের নতুন নামকরণের পর প্রথম দল হিসেবে দুইশ জয়ের কীর্তি গড়েছে।   

অবশ্য শুরুতে গোলের ধাক্কার পর ৭২ মিনিটে আরও ভয়ানক ধাক্কা খায় মাদ্রিদের অভিজাতরা। ৭২ মিনিটে মার্শেই গোলকিপারকে ঢুঁস মেরে লাল কার্ড দেখেন রিয়াল অধিনায়ক দানি কারভাহাল। 

ম্যাচের শুরুতে অবশ্য বিশৃঙ্খলা তৈরি করেছিলেন মার্শেই ভক্তরা। তাতে পুলিশের সঙ্গে বাঁধে সংঘর্ষ! তার পর অবশ্য দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্প্যানিশ পুলিশ ফরাসি ক্লাবের ভক্তদের ছত্রভঙ্গ করতে ব্যাটন চার্জও করে। 

অন্য ম্যাচে টটেনহাম ভিয়ারিয়ালকে হারিয়েছে ১-০ গোলে। জুভেন্টাস অবশ্য শেষের বীরত্বে বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে ড্র করেছে ৪-৪ গোলে। আর্সেনাল অবশ্য শুরুতেই মাঠে নেমে ২-০ গোলে অ্যাথলেতিক ক্লাবকে হারিয়ে দারুণ সূচনা করেছে।  

Comments

0 total

Be the first to comment.

গোল উৎসবে জিতেছে বার্সা BanglaTribune | ফুটবল

গোল উৎসবে জিতেছে বার্সা

বার্সেলোনা গত সপ্তাহে রায়ো ভায়েকানোর বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছেড়েছিল। সেই হতাশা থেকে বের হতে ভ্যালেন্সি...

Sep 15, 2025

More from this User

View all posts by admin