সুষ্ঠু নির্বাচন আয়োজনে এই সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে: সিইসি

সুষ্ঠু নির্বাচন আয়োজনে এই সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে: সিইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আজ থেকে সংলাপে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৮ সেপ্টেম্বর) সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক দিয়ে এ সংলাপ শুরু হয়।

সংলাপের সূচনা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, আজকের সংলাপ কেবল আনুষ্ঠানিকতা নয়। সুষ্ঠু নির্বাচন আয়োজনে এই সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নির্বাচন কমিশন বেশ কিছু নতুন বিষয়ে হাত দিয়েছে জানিয়ে সিইসি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে আমরা বিশাল কর্মযজ্ঞে হাত দিয়েছি। সবথেকে বড় কাজ হচ্ছে নতুন করে ভোটার তালিকা হালনাগাদ করা। নারী ভোটারদের সংখ্যা অনেক কম ছিল। পুরুষদের থেকে ৩০ লক্ষ কম ছিল। তবে সেটাও আমরা অনেক কমিয়ে এনেছি। আরপিও সংশোধনসহ বিভিন্ন কাজ করেছি।

এছাড়া পোস্টাল ব্যালট আইনে থাকলেও এর প্রয়োগ ছিল না। এটি নিয়ে কাজ করেছি। দেশে যারা নির্বাচনে জড়িত থাকেন তারা ভোট দিতে পারেন না। আমরা এবার সবার ভোটের ব্যবস্থা করবো। এটি একটি মাইলফলক হয়ে থাকবে বলেও মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার।

উল্লেখ্য, ইসি ঘোষিত কর্মপরিকল্পনায় নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সুশীল সমাজ ও নারী সমাজের প্রতিনিধি, গণমাধ্যম সম্পাদক ও সাংবাদিক, পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধি, নির্বাচন বিশেষজ্ঞ ও আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে সেপ্টেম্বরের সংলাপ হবে বলে জানানো হয়েছে। এক থেকে দেড় মাসের মধ্যে এই সংলাপ শেষ করা যাবে বলে আশা করা হচ্ছে।  

/এমএইচ

Comments

0 total

Be the first to comment.

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার JamunaTV | জাতীয়

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার

ফাইল ছবি।নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, লেজুড়বৃত্তিক শিক্ষক ও ছ...

Sep 13, 2025

More from this User

View all posts by admin