সূচকের পতনে পুঁজিবাজারে লেনদেন কমেছে

সূচকের পতনে পুঁজিবাজারে লেনদেন কমেছে

ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৪ সেপ্টেম্বর) পুঁজিবাজারে সূচকের বড় পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫৫ পয়েন্ট কমে ৫ হাজার ৪৬৮ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১০ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২২ পয়েন্ট কমে যথাক্রমে ১১৮৫ ও ২১২৯ পয়েন্টে অবস্থান করছে।

এ দিন ডিএসইতে ৭৩২ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ৪৬ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন ডিএসইতে ৭৭৮ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

রোববার ডিএসইতে ৩৯৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ৬৭টি কোম্পানির, কমেছে ২৭৫টি এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো- রবি, একমি লিমিটেড, খান ব্রাদার্স, ডোমেনেজ, সামিট অ্যালায়েন্স পোর্ট, শাইনপুকুর সিরামিক, আইপিডিসি,  সিটি ব্যাংক, বিকন ফার্মা ও  লাভেলো আইসক্রিম।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৩৬০ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২০৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬৭টির, কমেছে ১২০টি এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির কোম্পানির শেয়ার দর।

রোববার সিএসইতে ১২ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৭৩ লাখ টাকার লেনদেন কমেছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ১২ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

এসএমএকে/আরআইএস

Comments

0 total

Be the first to comment.

বাগেরহাটে চারদফা দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন Banglanews24 | অর্থনীতি-ব্যবসা

বাগেরহাটে চারদফা দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন

বাগেরহাট: বাগেরহাটে ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপের নেওয়া ঋণের অর্থ পাচার, অবৈধভাবে কর্মকর্তা-কর্ম...

Oct 06, 2025
জীবন ও সম্পদ বাঁচাতে সড়কে উন্নত পরিবহন যুক্ত করতে হবে: উপদেষ্টা  Banglanews24 | অর্থনীতি-ব্যবসা

জীবন ও সম্পদ বাঁচাতে সড়কে উন্নত পরিবহন যুক্ত করতে হবে: উপদেষ্টা 

দুর্ঘটনা এড়াতে সড়কের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি উন্নত ধরনের পরিবহন সংযোজনের তাগিদ দিয়েছেন বাণিজ্য উপ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin