শূন্যের ‘রেকর্ডে’ আফ্রিদিকে ছাড়িয়ে গেলেন সাইম, মনে করালেন মাশরাফিকেও

শূন্যের ‘রেকর্ডে’ আফ্রিদিকে ছাড়িয়ে গেলেন সাইম, মনে করালেন মাশরাফিকেও

মিড অনে থাকা ফিল্ডারের মাথার ওপর দিয়ে বল ওড়াতে চেয়েছিলেন তিনি। তবে ওপর দিয়ে নয়, বল গেল সোজাসুজি রিশাদ হোসেনের হাতে। মেহেদী হাসানের বল এগিয়ে এসে খেলতে গিয়ে সাইম আইয়ুব আউট হলেন ৩ বলে ০ রানেই।

এবারের এশিয়া কাপে এটি সাইমের চতুর্থ ‘শূন্য’। যে শূন্যে তিনি শহীদ আফ্রিদিকে ছাড়িয়ে গেছেন। ছাড়িয়ে গেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকেও।

এবারের এশিয়া কাপে সাইম আইয়ুব শূন্য রানে আউট হলেন ৪ বার। এর মধ্যে গ্রুপ পর্বের তিন ম্যাচেই টানা শূন্য রানে আউট হয়েছিলেন যথাক্রমে ওমান, ভারত ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।

আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সাইমের শূন্য সংখ্যা দাঁড়িয়েছে ৯–এ। পাকিস্তানের হয়ে যা দ্বিতীয় সর্বোচ্চ। পাকিস্তানের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হয়েছেন উমর আকমল—১০ বার (৭৯ ইনিংসে)। শহীদ আফ্রিদি শূন্য রানে আউট হয়েছেন ৮ বার। তবে আফ্রিদি খেলেছেন ৯০ ইনিংস, সাইম এর অর্ধেক (৪৫) ইনিংসেই তাঁকে টপকে গেছেন।

আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর খেলোয়াড়দের মধ্যে এক টুর্নামেন্টে একজন ব্যাটসম্যানের সবচেয়ে বেশি বার শূন্য রানে আউট হওয়ার ‘রেকর্ড’ এখন সাইমের। এত দিন এই তালিকার শীর্ষে ছিলেন যৌথভাবে চারজন।

২০১৬ এশিয়া কাপে বাংলাদেশের মাশরাফি, ২০০৯ টি–টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার, ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের তানজিদ হাসান এবং ২০২২ টি–টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের রেজিস চাকাভা ৩ বার করে শূন্য রানে আউট হয়েছিলেন।

Comments

0 total

Be the first to comment.

ভারত-পাকিস্তান ম্যাচ চান না পেহেলগামে বন্দুকধারীদের হামলায় নিহতের বাবা Prothomalo | ক্রিকেট

ভারত-পাকিস্তান ম্যাচ চান না পেহেলগামে বন্দুকধারীদের হামলায় নিহতের বাবা

গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬...

Sep 13, 2025

More from this User

View all posts by admin