সূত্রাপুরে যাত্রীবাহী বাসে আগুন

সূত্রাপুরে যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরে মালঞ্চ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় সূত্রাপুর ফায়ার সার্ভিসের গেটের সামনে বাসে এ আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সন্ধ্যা ৬টার দিকে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন লাগে। দ্রুত ফায়ার সার্ভিসের সদস্যরা ৬টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটি দাঁড়ানো ছিল।’  

সূত্রাপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘ফায়ার সার্ভিসের গেটের সামনে বাসটি পার্কিং করা অবস্থায় ছিল। চালক ও হেলপার খেতে যায়। এই ফাঁকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে হতাহতের কোনও ঘটনা নেই। দুর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।’ 

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin