সুভাষ সিংহ রায় ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

সুভাষ সিংহ রায় ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগ থাকায় সাংবাদিক ও ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লি. এর পরিচালক সুভাষ চন্দ্র সিংহ রায় এবং তার স্ত্রী সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য খ. মমতা হেনা লাভলীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (২০ অক্টোবর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এ দিন দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক বিলকিস আক্তার তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। 

আবেদনে বলা হয়, সুভাষ সিংহ রায়ের বিরুদ্ধে বিধিবহির্ভূতভাবে অর্থ উপার্জন করে সেই অর্থ তার নিজ ও স্বার্থ-সংশ্লিষ্টদের নামে পরিচালিত ব্যাংক হিসাবে আনয়ন করে বৈধতা প্রদানের চেষ্টা ও বিদেশে টাকা পাচারের মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত অপরাধের করার অভিযোগের অনুসন্ধান চলছে। বিশ্বস্ত সূত্রে জানা যায়, তারা দেশ ত্যাগ করার চেষ্টা করছেন। অভিযোগ সংশ্লিষ্টরা বিদেশে পালিয়ে গেলে তাদের দ্বারা লন্ডারিং করা অর্থ পুনরুদ্ধার করা দুরূহ হয়ে পড়বে। তারা যেন দেশ ত্যাগ করতে না পারেন সে জন্য বিদেশ গমন রহিতকরণের নিষেধাজ্ঞা অতীব জরুরি।

উল্লেখ্য, সুভাষ সিংহ রায় এবি নিউজ টোয়েন্টিফোর ডটকম ও সাপ্তাহিক বাংলা বিচিত্রার সম্পাদক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য। ২০২২ সালে বঙ্গবন্ধু বিষয়ক গবেষণায় অবদানের জন্য জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করেন।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin