সভাপতি পদে বিএনপি, সাধারণ সম্পাদক পদে জামায়াত–সমর্থিত প্রার্থী নির্বাচিত

সভাপতি পদে বিএনপি, সাধারণ সম্পাদক পদে জামায়াত–সমর্থিত প্রার্থী নির্বাচিত

কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিএনপি–সমর্থিত প্রার্থী ফখরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ জামায়াতে ইসলামী–সমর্থিত প্রার্থী সরদার মো. তাজুল ইসলাম নির্বাচিত হয়েছেন। আজ বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতি ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে বিকেলে ফলাফল ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার সোলায়মান আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সহসভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক পদসহ সাতটি সম্পাদকীয় পদ এবং কার্যনির্বাহী সদস্য পদে বিএনপি–সমর্থিত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। ফলে ১৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক পদ ছাড়া বাকি ১৮টি পদে বিএনপি–সমর্থিত প্যানেলের জয় হয়েছে।

ভোটের ফলাফল অনুযায়ী, সভাপতি পদে বিজয়ী বিএনপি–সমর্থিত ফখরুল ইসলাম পেয়েছেন ১২৮ ভোট। তাঁর নিকটতম ও একমাত্র প্রতিদ্বন্দ্বী জামায়াত–সমর্থিত ইয়াছিন আলী সরকার পেয়েছেন ১০৭ ভোট। সাধারণ সম্পাদক পদে বিজয়ী জামায়াত–সমর্থিত সরদার মো. তাজুল ইসলাম পেয়েছেন ১২১ ভোট। তাঁর নিকটতম ও একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপি–সমর্থিত আবুল কাশেম পেয়েছেন ১১২ ভোট। নির্বাচনে মোট ভোটার ২৪৯। নির্বাচনে ২৪১ জন ভোট দিয়েছেন। ৬টি ভোট বাতিল হয়েছে এবং দুজন ভোটার সাধারণ সম্পাদক পদে ভোট দেননি।

প্রধান নির্বাচন কমিশনার সোলায়মান আলী বলেন, প্রতিদ্বন্দ্বী না থাকায় গত ৩১ আগস্ট কার্যনির্বাহী কমিটির ১৭ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়। আজ বৃহস্পতিবার শুধু সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচিত কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin