স্বামী–স্ত্রী দুজনেই ডাকসুতে, সেবাদেওয়াই লক্ষ্য

স্বামী–স্ত্রী দুজনেই ডাকসুতে, সেবাদেওয়াই লক্ষ্য

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিক্ষার্থীদের আলোচনার কেন্দ্রবিন্দু এক দম্পতি। ইংরেজি বিভাগের শিক্ষার্থী রায়হান উদ্দীন ও তাঁর স্ত্রী উম্মে ছালমা—দুজনেই এবার নির্বাচনে জয়ী হয়েছেন।

ডাকসু নির্বাচনে রায়হান হয়েছেন কার্যনির্বাহী সদস্য, আর ছালমা নির্বাচিত হয়েছেন কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক। দুজনেই ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি হওয়ার কিছুদিন পরেই উম্মে ছালমার সঙ্গে রায়হানের পরিচয় হয়। পরিচয় হওয়ার কিছুদিন পরেই ২০২২ সালে দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয় তাঁদের।

বিশ্ববিদ্যালয়–জীবনের শুরু থেকেই রায়হান স্যার এ এফ রহমান হল ডিবেটিং ক্লাবের সদস্য হন। পরে হল ডিবেটিং ক্লাবের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাব সোসাইটিরও সহসভাপতির দায়িত্ব পালন করেন। পাশাপাশি শিবিরের সক্রিয় সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

অন্যদিকে উম্মে ছালমা রাজনীতিতে সক্রিয় হন বিয়ের পর থেকে। স্কুল–কলেজে পড়ার সময় ছালমা স্কাউট এবং বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) সঙ্গে যুক্ত ছিলেন।

রায়হান উদ্দীন বলেন, তাঁর লক্ষ্য শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন। এ জন্য কিছু পরিকল্পনা রয়েছে তাঁর।

ছালমার বরাত দিয়ে রায়হান উদ্দীন জানান, ছালমা মূলত নারী শিক্ষার্থীদের জন্য কাজ করতে চান।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin