স্বামীর দেওয়া আগুনে স্ত্রী-সন্তানসহ দগ্ধ ৬

স্বামীর দেওয়া আগুনে স্ত্রী-সন্তানসহ দগ্ধ ৬

নরসিংদী সদর উপজেলার পশ্চিম ঘোড়াদিয়ায় ফরিদ মিয়া নামে এক ব্যক্তির দেওয়া আগুনে ঘরে থাকা তার স্ত্রী-সন্তানসহ ছয় জন দগ্ধ হয়েছেন। বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। তাদের মধ্যে তিন জনকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে ভর্তি করা হয়েছে। বার্ন ইনিস্টিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান এ তথ্য জানান।

দগ্ধরা হলেন– রীনা বেগম (৩৮), তার ছেলে ফরহাদ (১৫), তৌহিদ (৭), রীনার বোন সালমা আক্তার (৩৫), আরাফাত ও জিহাদ।

সালমা জানান, তার ভগ্নিপতি ফরিদ মিয়া মাদকাসক্ত হয়ে বুধবার দিবাগত রাত আনুমানিক আড়াইটা থেকে ৩টার দিকে পেট্রোল ঢেলে ঘরে আগুন ধরিয়ে দেয়। সে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দিয়েছিল। এতে তারা ছয় জন দগ্ধ হন। বৃহস্পতিবার ভোরে পাঁচ জনকে বার্ন ইনিস্টিউটের আনা হয়। চিকিৎসক গুরুতর তিন জনকে ভর্তি করেন। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

উদ্ধারকারী প্রতিবেশী ওমর ফারুক বলেন, আমরা চিৎকার শুনে ঘরের বেড়া ভেঙে ভেতর থেকে তাদের উদ্ধার করে স্থানীয় নরসিংদী সদর হাসপাতালে নেই। পরে ভোর সোয়া ৫টায় বার্ন ইনিস্টিউটে আনা হয়।

ডা. শাওন বিন রহমান জানান, রীনা বেগমের শরীরের ৫৪ শতাংশ, তার ছেলে ফরহাদের ৪০ শতাংশ ও তৌহিদের শরীরের ১৬ শতাংশ দগ্ধ হয়েছে। তাদরে তিন জনের অবস্থা গুরতর।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin