স্বাস্থ্যখাতের ঠিকাদার মোতাজ্জেরুল মিঠু ৫ দিনের রিমান্ডে

স্বাস্থ্যখাতের ঠিকাদার মোতাজ্জেরুল মিঠু ৫ দিনের রিমান্ডে

অবৈধ সম্পদ অর্জনে অভিযোগে দুদকের করা মামলায় স্বাস্থ্য খাতে ‘দুর্নীতির হোতা’ হিসেবে আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন মিঠুর উপস্থিতিতে আসামিপক্ষের আইনজীবী মো. শফিকুল ইসলাম ও বোরহান উদ্দিন রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। দুদক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

র আগে গত ১০ সেপ্টেম্বর রাতে নিউমার্কেট থানাধীন এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

/এমএইচ

Comments

0 total

Be the first to comment.

চানখারপুলে ৬ হত্যা: হাবিবুরসহ ৮ জনের বিরুদ্ধে সপ্তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ JamunaTV | আইন ও বিচার

চানখারপুলে ৬ হত্যা: হাবিবুরসহ ৮ জনের বিরুদ্ধে সপ্তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির...

Sep 14, 2025
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার শেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ আজ JamunaTV | আইন ও বিচার

শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার শেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ আজ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সংঘটি...

Sep 28, 2025

More from this User

View all posts by admin