স্বাস্থ্যসেবার নেতৃত্বে বড় পরিবর্তন

স্বাস্থ্যসেবার নেতৃত্বে বড় পরিবর্তন

স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন এসেছে। স্বাস্থ্য অধিদপ্তরে নতুন করে দুই অতিরিক্ত মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। এরমধ্যে অধ্যাপক ডা. খায়ের আহমদ চৌধুরীকে অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ও অধ্যাপক ডা. শেখ ছাইদুল হককে অতিরিক্ত মহাপরিচালকের (পরিকল্পনা ও উন্নয়ন) দায়িত্ব দেওয়া হয়েছে।

পাশাপাশি স্বাস্থ্য স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. মো. রিজওয়ানুর রহমানকে জাতীয় পুষ্টি পরিষদ এর মহাপরিচালক এবং ডা. মো. জানে আলম মৃধাকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক (চলতি দায়িত্ব) করা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এই আদেশ জারি করা হয়। এতে সই করেন সহকারী সচিব এম কে হাসান জাহিদ।

এসইউজে/এএমএ/এএসএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin