চাকরির বয়স ১০ মাস বাকি রেখেই স্বেচ্ছায় অবসরে গেছেন বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) চেয়ারম্যান মইনুল খান।
বুধবার (১২ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে। মইনুল খান বর্তমানে সৌদি আরব রয়েছেন।
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান গণমাধ্যমকে বলেছেন, মইনুল খান আগেই জানিয়েছিলেন যে, তিনি স্বেচ্ছায় অবসরে যেতে চান। জনপ্রশাসন মন্ত্রণালয়ে করা তার পদত্যাগপত্রের আবেদনে ৩০ অক্টোবর উল্লেখ রয়েছে। আবেদনপত্রের কপি বাণিজ্য মন্ত্রণালয়ে রয়েছে।