স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যা বলে এলেন বাবর

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যা বলে এলেন বাবর

ঢাকা: পার্শ্ববর্তী দেশে বসে শেখ হাসিনা ও একটি বিশেষ শিল্পগোষ্ঠীর বৈঠকের বিষয়ে উদ্বিগ্নের কথা উল্লেখ করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বলেছেন, তারা বাংলাদেশের নির্বাচন বানচাল করার জন্য এ বৈঠক করেছে। এ সময় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, আপনারা সবাই দোয়া করবেন তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

১৮ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসলেন কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেন, আমি মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি৷ সাড়ে ১৭ বছর পর নির্দোষ প্রমাণিত হয়ে জেল থেকে মুক্ত হয়েছি। আমাদের জাতীয়তাবাদী দল থেকে একটি টিম করা হয়েছে৷  সেই টিমের মধ্য আমিও একজন৷ আমার সঙ্গে সিনিয়র সেক্রেটারি কামরুজ্জামান ও মাহবুব সাহেব আছেন৷ আরও একজনের থাকার কথা ছিল কিন্তু তিনি আসতে পারেননি৷

তিনি বলেন, আমাদের আসার উদ্দেশ্য কিছু কিছু জিনিস আমাদের উদ্বিগ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে৷ সে বিষয়গুলো আমরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাদের সঙ্গে আলোচনা করেছি৷ আমাদের আসার উদ্দেশ্য বর্তমানে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও সরকারকে সহযোগিতা করার জন্য৷ সে সাহায্যের অংশ হিসেবে আমরা আমাদের কনসার্ন জানিয়েছি৷ তারা এসব বিষয়ে একমত হয়েছে৷ আলোচনা মোটামুটি ফলপ্রসু হয়েছে৷

আপনি উদ্বিগ্নের কথা বলেছেন কী কারণে উদ্বিগ্ন এমন প্রশ্নের জবাবে লুৎফুজ্জামান বাবর বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশে পতিত সরকার শেখ হাসিনার সঙ্গে একটি বিশেষ শিল্পগোষ্ঠীর বৈঠক করেছে সেটা আপনারা পত্রিকায় দেখেছেন৷ এসআলম গ্রুপের সঙ্গে৷ তাদের সেই বৈঠকের উদ্দেশ্য ছিল বাংলাদেশের নির্বাচন বানচাল করা৷ নির্বাচনে বিভিন্ন সহিংস ঘটনা ঘটানো৷ এটা অবশ্য একটি উদ্বেগের জায়গা৷ সে ব্যাপারে আমরা আলোচনা করেছি৷ আরও অনেক কিছু আলোচনা করেছি৷ যেমন বিভিন্ন অবৈধ অস্ত্র এবং লুট হওয়া অস্ত্র এখনো যে উদ্ধার হয়নি সে বিষয়ে আলোচনা হয়েছে৷

যেসব উদ্যোগের কথা জানিয়েছেন এসব বিষয়ে কোনো সুপারিশ করেছেন কিনা এমন প্রশ্নের উত্তরে বাবর বলেন, আমরা আলোচনা করেছি৷ একটা ব্যাপারে আমরা তাদের কনসার্ন জানিয়েছি৷ অতি সম্প্রতি এএসআই নিয়োগ হচ্ছে৷ সাধারণত নিয়োগ হয় কনস্টেবল এসআই এবং এএসপি পদে৷ কিন্তু এবার এএসআই নিয়োগ হচ্ছে৷ যারা কনস্টেবল হিসেবে যোগদান করে তাদের একটা আশা থাকে তারা এএসআই হবে৷ তারা ইন্সপেক্টর পর্যন্ত হতে পারে৷ আবার এসআই  হিসেবে যারা যোগদান করে তারা ডিআইজি পর্যন্ত হতে পারে৷ এমন অনেক উদাহরণ হতে পারে৷ এ সিদ্ধান্ত অনেক কনস্টেবলের মধ্য আমার উদ্যোগ দেখেছি সে বিষয়ে আলোচনা হয়েছে৷

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন মনে করছেন এমন প্রশ্নের তিনি বলেন, আমি এটুকু বলবো তারা ভালো করার যথেষ্ট চেষ্টা করছেন৷

তারেক রহমান কবে ফিরবেন এমন আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ইনশাআল্লাহ দ্রুত ফেরত আসবেন৷  আপনারা সবাই দোয়া করবেন৷

জিসিজি/জেএইচ

Comments

0 total

Be the first to comment.

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান Banglanews24 | রাজনীতি

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান

ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার কড়া সমালোচনা করে বিএনপির ভারপ্রা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin