স্বর্ণের দামে ৫ বছরের মধ্যে সর্বোচ্চ দৈনিক পতন

স্বর্ণের দামে ৫ বছরের মধ্যে সর্বোচ্চ দৈনিক পতন

হু হু করে বেড়ে চলা স্বর্ণের আবারও দর পতন হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) আন্তর্জাতিক সময় বিকাল ৫টা ৪৫ নাগাদ স্বর্ণের দাম আউন্সপ্রতি চার হাজার ১১৫ দশমিক ২৬ ডলারে নেমে আসে, যা গত এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। শতকরা হারে এটি ছিল গত পাঁচ বছরের মধ্যে এক দিনে সবচেয়ে বড় পতন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সোমবার স্বর্ণের দাম রেকর্ড চার হাজার ৩৮১ দশমিক ২১ ডলারে পৌঁছেছিল। তবে, গতকাল স্পট গোল্ডের দাম এক ধাক্কায় সাড়ে পাঁচ শতাংশ কমে যায়। ২০২০ সালের আগস্টের পর এটা ছিল একদিনে সবচেয়ে বড় দর পতনের হার।

এদিকে, ডিসেম্বর সরবরাহের জন্য মার্কিন ফিউচারস গোল্ড ৫ দশমিক ৭ শতাংশ কমে আউন্সপ্রতি চার হাজার ১০৯ দশমিক ১০ ডলারে স্থির হয়।

চলতি বছর স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৬০ শতাংশ। ভূরাজনৈতিক অনিশ্চয়তা, মার্কিন সুদের হার কমানোর প্রত্যাশা এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর অব্যাহত ক্রয়প্রবণতার কারণে পাগলা ঘোড়ার মতো ছুটে ছিল স্বর্ণের দাম। তবে বিনিয়োগকারীরা মুনাফা তুলে নিতে শুরু করায় স্বর্ণের দাম কমছে।

ধাতু বিশ্লেষক তাই ওয়ং বলেন, গতকাল পর্যন্তও দর পতনকে বিনিয়োগের সুযোগ হিসেবে দেখা হচ্ছিল। কিন্তু সাম্প্রতিক অস্থিরতায় স্বল্পমেয়াদি মুনাফা তোলার প্রবণতা বাড়াতে পারে।

এদিকে, ডলার সূচক শুন্য দশমিক ৪ শতাংশ বৃদ্ধির কারণে অন্য মুদ্রাধারীদের জন্য স্বর্ণ আরও ব্যয়বহুল হয়ে উঠেছে।

কিটকো মেটালসের বিশ্লেষক জিম উইকফ বলেন, সপ্তাহের শুরুতে বৈশ্বিক বাজারে ঝুঁকিপ্রবণতা বাড়ায় নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের আকর্ষণ কমেছে।

সিটি ব্যাংকের বিশ্লেষকরা ধারণা করছেন, যুক্তরাষ্ট্রে চলমান শাটডাউনের অবসান ও যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য চুক্তি সংক্রান্ত দফারফা হলে, আগামী দুই থেকে তিন সপ্তাহে স্বর্ণের দামে স্থিতি আসতে পারে।

দর পতনের ধারা দেখা গেছে অন্যান্য মূল্যবান ধাতুর ক্ষেত্রেও। স্পট সিলভারের দাম আউন্সপ্রতি ৭ দশমিক ৬ শতাংশ কমে ৪৮ দশমিক ৪৯ ডলারে নেমেছে। আর প্লাটিনাম ৫ দশমিক ৯ শতাংশ কমে এক হাজার ৫৪১ দশমিক ৮৫ ডলার এবং প্যালাডিয়াম ৫ দশমিক ৩ শতাংশ কমে এক হাজার ৪১৭ দশমিক ২৫ ডলারে নেমেছে।

Comments

0 total

Be the first to comment.

নেপালের পার্লামেন্ট ভাঙার প্রশ্নে থমকে আছে অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনা BanglaTribune | আন্তর্জাতিক

নেপালের পার্লামেন্ট ভাঙার প্রশ্নে থমকে আছে অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনা

নেপালে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউদেল এবং সাবেক প্রধান বিচারপতি সুশীলা কা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin