স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মনোনয়ন না পাওয়া বিএনপি নেতা

স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মনোনয়ন না পাওয়া বিএনপি নেতা

মাগুরা-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও এ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকালে শালিখা উপজেলা বিএনপির (একাংশের) উদ্যোগে আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার মনোনয়নের দাবিতে আয়োজিত জনসভায় তিনি এ ঘোষণা দেন।

কাজী কামাল বলেন, আমার প্রথম লক্ষ্য দলীয় মনোনয়ন পাওয়া। তবে সেটি না মিললে তৃণমূল নেতাকর্মীদের মতামতকে গুরুত্ব দিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবো। এ সময় তিনি শালিখা ও মহম্মদপুর উপজেলা বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

তিনি বলেন, বিএনপি একটি তৃণমূলনির্ভর রাজনৈতিক দল। আর এ দলের প্রাণশক্তি সাধারণ মানুষ। যারা বছরের পর বছর প্রতিকূলতার মধ্যেও দলকে ধরে রেখেছেন— সিদ্ধান্ত গ্রহণে তাদের মতামতই হবে প্রধান বিবেচ্য।

বিগত আওয়ামী লীগ সরকারের দমন-পীড়নে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক ক্ষতির কথা উল্লেখ করে কাজী কামাল বলেন, অনেকে মারা গেছেন, কারও চাকরি গেছে, কারও জমিজমা হাতছাড়া হয়েছে। আমার নিজের ব্যবসাও হারিয়েছি, সাত বছর জেল খেটেছি। মাগুরা-২ আসনে যাকে মনোনয়ন দিয়েছে সেই প্রার্থীর সাথে শালিখা, মহম্মদপুর উপজেলার কোনও নেতাকর্মী নেই।

তিনি আরও বলেন, শালিখা ও মহম্মদপুরের সাবেক দুই উপজেলা চেয়ারম্যান, ১৯ ইউনিয়নের মধ্যে ১৮ জন সাবেক ইউপি চেয়ারম্যান এবং সাম্প্রতিক ভোটে নির্বাচিত বিএনপির ৫১৩ জন নেতার মধ্যে ৫০১ জন কেন্দ্রীয় নেতৃত্বের কাছে লিখিতভাবে নিতাই রায়ের মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছেন।

শালিখা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মুন্সি আনিসুর রহমান মিলটনের সভাপতিত্বে ও বিএনপি নেতা শহিদুজ্জামান শহীদের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন শালিখা উপজেলার সাবেক চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকু, মহম্মদপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান বাচ্চু, বিএনপির সাবেক সভাপতি গোলাম আযম সাবু, সাধারণ সম্পাদক আকতার হোসেন ও দক্ষিণ মাগুরা ইউনিট বিএনপির সাবেক সভাপতি সাজ্জাদ হোসেন প্রমুখ।

প্রসঙ্গত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসনে বিএনপির পক্ষ থেকে নিতাই রায় চৌধুরীকে কেন্দ্র থেকে ধানের শীষে মনোনয়ন দেওয়া হয়। মনোনয়ন দেওয়ার পর থেকেই বিএনপির কাজী সালিমুল হক কামাল সমর্থিত লোকজন চরম ক্ষুব্ধ।

Comments

0 total

Be the first to comment.

৬ দাবিতে সাতক্ষীরায় স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি BanglaTribune | খুলনা বিভাগ

৬ দাবিতে সাতক্ষীরায় স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় অনির্দিষ্টকাল...

Oct 04, 2025
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো পুলিশ কর্মকর্তা-স্বেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জনের BanglaTribune | খুলনা বিভাগ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো পুলিশ কর্মকর্তা-স্বেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জনের

যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই), জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্...

Sep 15, 2025

More from this User

View all posts by admin