শ্যামলীতে আ.লীগের ঝটিকা মিছিলে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৫

শ্যামলীতে আ.লীগের ঝটিকা মিছিলে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৫

রাজধানীর শ্যামলীতে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় পাঁচজনকে গ্রেফতার করেছে শের-ই-বাংলা নগর থানা পুলিশ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে শ্যামলী শিশুমেলা থেকে আগারগাঁও চক্ষু হাসপাতালের সামনে প্রায় শতাধিক নেতাকর্মী এ ঝটিকা মিছিল বের করে।

গ্রেফতার পাঁচজন হলেন- ইলিয়াছ মির্জা জাবেদ (৩০), নাঈম (২১), ছাব্বির হোসেন রাব্বি (২০), রায়হান উদ্দন রিহান (২২) ও আবু ব্ক্কর সিদ্দিক (২০)।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে শের-ই-বাংলা নগর থানা আওয়ামী লীগের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী একটি ঝটিকা মিছিল বরে করে। তারা মিছিলটি নিয়ে শ্যামলী ফুটওভার ব্রিজের নিচ থেকে আগারগাঁও চক্ষু হাসপাতালের আসে। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ১০-১২ জনকে আটক করে থানায় নিয়ে যায়। পরে যাচাই-বাছাই করে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা থাকায় পাঁচজনকে গ্রেফতার করে এবং তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।

বাংলা ট্রিবিউনকে এসব তথ্য বিষয়টি নিশ্চিত করেছেন শের-ই-বাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক। তিনি বলেন, ‘সকাল ৮টা ১০ মিনিটের দিকে তারা একটি ঝটিকা মিছিল বের করে। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশকে লক্ষ করে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে সেখান থেকে কয়েকজনকে আটক করে নিয়ে আসা হয়। তাদের যাচাই-বাছাই করে পাঁচজনে সংশ্লিষ্টতা পাওয়ায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।’

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin