‘টাইগার কারা?’ বাংলাদেশ ম্যাচের আগে প্রশ্ন শাহীন আফ্রিদির! 

‘টাইগার কারা?’ বাংলাদেশ ম্যাচের আগে প্রশ্ন শাহীন আফ্রিদির! 

এশিয়া কাপে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে কাল বৃহস্পতিবার বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। তার আগে অবশ্য কথার লড়াই জমিয়ে তুলেছেন পাকিস্তানি পেসার শাহীন আফ্রিদি। সাংবাদিকরা যখন বাংলাদেশের ডাকনাম ‘টাইগার’ ধরে তাকে প্রশ্ন করেছেন, তখন যেন ভুলেই গেলেন এরা কারা! 

পাকিস্তান–বাংলাদেশ ম্যাচের আগে এক সাংবাদিক জানতে চান টাইগারদের বিপক্ষে পাকিস্তানের একাদশ কেমন হবে? তখন শাহীন গুরুগম্ভীর ভঙ্গিতে জানতে চান, ‘টাইগার কারা?’ তার পর হেসে পরিস্থিতি হালকা করার চেষ্টা করেন তিনি। তখন উত্তর দেন, ‘ওহ দুঃখিত। আমি হেড কোচকে জিজ্ঞেস করবো একাদশ নিয়ে আমি জানি না।’

তবে ম্যাচ প্রসঙ্গে তিনি স্পষ্ট জানিয়ে দেন, বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, ‘বাংলাদেশ ভালো দল, সাম্প্রতিক সময়ে তারা দারুণ ক্রিকেট খেলছে। এমন ম্যাচে প্রথম আঘাতটা আপনাকেই করতে হবে, সুযোগ দেওয়া যাবে না। জয় পেতে তিন বিভাগেই—ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—ভালো খেলতে হবে।’

শাহীন কথা বলেন পাকিস্তানি পেসারদের আক্রমণাত্মক মনোভাব নিয়েও, বিশেষ করে ভারতের বিপক্ষে সাম্প্রতিক সুপার ফোর ম্যাচ ঘিরে, ‘এতে নতুন কিছু নেই। আমরা ক্রিকেট খেলা শুরুর পর থেকেই আক্রমণাত্মক। ফাস্ট বোলিং তো এরকমই। পেসাররা যখন আগ্রাসন দেখায়, তখন পুরো দলের এনার্জি বেড়ে যায়। কোনও আলাদা পরিকল্পনা নেই—আমাদের কাজ হলো আগ্রাসন দেখানো আর উইকেট নেওয়া।’

নিজেদের লক্ষ্য নিয়েও দৃঢ় অবস্থান প্রকাশ করেন শাহীন, ‘কে কী বলছে সেটা বড় কথা নয়। আমাদের কাজ হলো ক্রিকেট খেলা। আমরা ত্রিদেশীয় সিরিজ জিতেছি, এখন এসেছি এশিয়া কাপ জিততে। পাকিস্তানের মানুষকে আনন্দ দেওয়ার জন্য আমরা কঠোর পরিশ্রম করছি।’

 

Comments

0 total

Be the first to comment.

বাংলাদেশ ম্যাচের আগে আসালাঙ্কা বলেছেন, ‘আসলে দ্বৈরথটা সমর্থকদের’ BanglaTribune | ক্রিকেট

বাংলাদেশ ম্যাচের আগে আসালাঙ্কা বলেছেন, ‘আসলে দ্বৈরথটা সমর্থকদের’

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ জমজমাট দ্বৈরথের জন্ম দিচ্ছে। ক্ল্যাসিক দ্বৈরথে যেমন রসদ থাক...

Sep 13, 2025
ম্যাচসেরা হয়ে যা বললেন লিটন BanglaTribune | ক্রিকেট

ম্যাচসেরা হয়ে যা বললেন লিটন

এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। জয়ে বড় অবদান লিটন কুমার দাসের। ম্যাচ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin