টানা ১৪১ দিন কর্মস্থলে অনুপস্থিত, পাসপোর্ট কর্মকর্তা বরখাস্ত

টানা ১৪১ দিন কর্মস্থলে অনুপস্থিত, পাসপোর্ট কর্মকর্তা বরখাস্ত

টানা ১৪১ দিন অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহিনুর রহমানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (২৭ অক্টোবর) তাকে বরখাস্তের প্রজ্ঞাপন জারি করেছে। সেখানে তার বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’ এর অভিযোগ আনা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ২০২৪ সালের ৩০ মে ঢাকার আগারগাঁও বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস থেকে তাকে গোপালগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিস বদলি করা হয়। কিন্তু তিনি সেখানে যোগদান না করে ওই বছরের ৯ জুলাই চাকরি থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন।

তবে কর্তৃপক্ষ আবেদন গ্রহণ করার আগেই তিনি কর্মস্থলে অনুপস্থিত হন। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর হতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি কোনও জবাব দেননি। পরে তাকে ঢাকার প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হলেও সেখানেও যোগ না দিয়ে টানা প্রায় ১৪১ দিন অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন শাহিনুর।

প্রজ্ঞাপনে বলা হয়, “ঢাকায় বিভাগীয় পাসপোর্ট অফিসে থাকাকালীন নিজ পেশা ‘সরকারি চাকরি’ গোপন করে ‘শিক্ষক’ পেশায় নিজেই নিজের পাসপোর্টের আবেদন জমা দেন। পরে নিজেই নিজের অনুমোদন নিয়ে পাসপোর্ট গ্রহণ করেন। তার এ আচরণ সরকারি কর্মচারী বিধি মোতাবেক ‘অসদাচরণ’ ও ‘পলায়নের’ শামিল। সে কারণে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়।”

এতে আরও বলা হয়, “শাহিনুর রহমান তার বিরুদ্ধে আনা অভিযোগের কোনও জবাব দেননি। ব্যক্তিগত শুনানির জন্যও আবেদন করেননি। এ কারণে বিধি মোতাবেক ‘অসদাচরণ’ ও ‘পলায়নের’ অভিযোগ প্রমাণ হওয়ায় বিধি মোতাবেক তাকে সরকারি চাকুরি হতে বরখাস্ত করা হয়েছে।”

পাসপোর্ট অধিদফতরের পরিচালক প্রশাসন ড. মাজহার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বরখাস্ত করা হয়েছে। তিনি দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।”

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin