টানা দুই মাস ধরে দেশের পণ্য রফতানি কমছে। গত আগস্টে রফতানি কমেছিল প্রায় ৩ শতাংশ। আর সেপ্টেম্বরে রপ্তানি কমেছে ৪ দশমিক ৬১। তারপরও চলতি অর্থবছরের প্রথম তিন মাসে অর্থাত জুলাই-সেপ্টেম্বরে সামগ্রিক পণ্য রপ্তানি ইতিবাচক ধারায় রয়েছে।
ইপিবি পণ্য রফতানি আয়ের এই হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে। এতে দেখা যায়, গেল তিন মাসে ১ হাজার ২৩১ কোটি ডলারের পণ্য রফতানি হয়েছে। এই রফতানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৬ শতাংশ বেশি।
গত মাসে ৩৬৩ কোটি ডলারের পণ্য রফতানি হয়। গত বছরের সেপ্টেম্বরে রফতানি হয়েছিল ৩৮০ কোটি ডলারের পণ্য। সেই হিসাবে গত মাসে রফতানি কমেছে ৪ দশমিক ৬ শতাংশ।
গত মাসে তৈরি পোশাক, হোম টেক্সটাইল, কৃষি প্রক্রিয়াজাত ও পাটজাত পণ্য, চামড়াবিহীন জুতা, প্লাস্টিক পণ্যের রফতানি কমেছে। অন্যদিকে হিমায়িত খাদ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, প্রকৌশল পণ্যের রফতানি বেড়েছে।
/এটিএম