টানা ৮ ছক্কায় ইতিহাস গড়লেন আকাশ 

টানা ৮ ছক্কায় ইতিহাস গড়লেন আকাশ 

চার দিনের প্রথম শ্রেণির ক্রিকেটে ইতিহাস গড়েছেন আকাশ কুমার চৌধুরী। প্রথম শ্রেণির ক্রিকেটে এক ওভারে টানা ছয় ছক্কা হাঁকানো মাত্র তৃতীয় ব্যাটার হিসেবে নাম লিখিয়েছেন তিনি। অবশ্য তিনি ইতিহাস গড়েছেন ফরম্যাটটির দ্রুততম ফিফটি হাঁকিয়ে। টানা আটটি ছক্কা হাঁকিয়ে এই অনন্য কীর্তি গড়েছেন ভারতের রঞ্জি ট্রফিতে। প্রথম শ্রেণির ক্রিকেটে যা আগে কখনো দেখা যায়নি। মেঘালয়ের হয়ে মাত্র ১১ বল খেলে ছুঁয়েছেন ফিফটি।

রঞ্জি ট্রফির প্লেট গ্রুপের ম্যাচে সুরাটে অরুণাচল প্রদেশের বিপক্ষে দ্বিতীয় দিনে এই নজির গড়েন আকাশ। ইনিংসের ১২৬তম ওভারে বাঁহাতি স্পিনার লিমার দাবির করা ওভারে পরপর ছয়টি ছক্কা মারেন তিনি। যার মধ্য দিয়ে টানা ছয় ছক্কা হাঁকানোর বিরল এক ক্লাবে প্রবেশ করেন তিনি। যেখানে আগে ছিলেন কেবল রবি শাস্ত্রী ও গ্যারি সোবার্স। দক্ষিণ আফ্রিকার মাইক প্রোক্টরও ছয়টি টানা ছক্কা মেরেছিলেন। কিন্তু সেটা হয় দুই ওভার মিলিয়ে। 

অষ্টম ব্যাটার হিসেবে নামা আকাশ ইনিংস শুরু করেন একটি ডট ও দুটি সিঙ্গেল নিয়ে। এরপর টানা আট বলে ছক্কা হাঁকিয়ে রেকর্ড গড়েন। আগের দ্রুততম ফিফটিটি ছিল লেস্টারশায়ারের ওয়েইন হোয়াইটের দখলে। ২০১২ সালে তিনি ১২ বলে অর্ধশতক করেছিলেন। ১৯৬৫ সালে ক্লাইভ ইনম্যান করেছিলেন ১৩ বলে। বলের হিসেবে আকাশের ফিফটি দ্রুততম হলেও সময়ের হিসেবে দ্বিতীয়। তিনি ৯ মিনিটে অর্ধশতক পূরণ করেন, ইনম্যান করেছিলেন মাত্র ৮ মিনিটে।

২৫ বছর বয়সী আকাশের এটি-ই ছিল প্রথম শ্রেণির ক্রিকেটে ৩১তম ম্যাচ। ২০১৯ সালে অভিষেকের পর এখন পর্যন্ত তার সংগ্রহ ছিল ৫০৩ রান, গড় ১৪.৩৭, ফিফটি দুটি। তিনি আরও ২৮টি একদিনের ও ৩০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। চলতি মাসের শুরুতে বিহারের বিপক্ষে ৬২ বলে অপরাজিত ৬০ রানের ইনিংসে চারটি ছক্কাও মেরেছিলেন তিনি।

 

Comments

0 total

Be the first to comment.

বাংলাদেশ ম্যাচের আগে আসালাঙ্কা বলেছেন, ‘আসলে দ্বৈরথটা সমর্থকদের’ BanglaTribune | ক্রিকেট

বাংলাদেশ ম্যাচের আগে আসালাঙ্কা বলেছেন, ‘আসলে দ্বৈরথটা সমর্থকদের’

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ জমজমাট দ্বৈরথের জন্ম দিচ্ছে। ক্ল্যাসিক দ্বৈরথে যেমন রসদ থাক...

Sep 13, 2025
ম্যাচসেরা হয়ে যা বললেন লিটন BanglaTribune | ক্রিকেট

ম্যাচসেরা হয়ে যা বললেন লিটন

এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। জয়ে বড় অবদান লিটন কুমার দাসের। ম্যাচ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin