টানা দুই ম্যাচে ‘গোল্ডেন ডাক’ সাকিবের

টানা দুই ম্যাচে ‘গোল্ডেন ডাক’ সাকিবের

আগের ম্যাচে ‘গোল্ডেন ডাক’ আর ১ ওভারে ২৭ রান খরচের দুঃস্বপ্ন পিছু ছাড়লো না সাকিব আল হাসানের। বোলিংয়ে অবশ্য উইকেটের দেখা পেলেন, কিন্তু আরও একবার ‘গোল্ডেন ডাক’ মারলেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার।

কানাডার সুপার সিক্সটির ম্যাচে গতকাল ৫ উইকেটে জিতেছে মন্ট্রিল। আগে ব্যাট করে ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৩ রান করতে পারে তাদের প্রতিপক্ষ টরন্টো সিক্সার্স। জবাবে ৫ উইকেট ও ১০ বল হাতে রেখে জয় পায় সাকিববাহিনী।

আগে ব্যাটিং করতে নামা টরন্টো দুই ওপেনার জেসন রয় (২৬ বলে ৪১ রান) ও অ্যালেক্স হেলসের (১৯ বলে ২১ রান) ব্যাটে উড়ন্ত সূচনা পায়। মাঝে খেই হারালেও শেষদিকে সুরেশ রায়নার ৮ বলে ১৯ রানের ইনিংসে ভর করে ১০০ পার করে তারা। বল হাতে সাকিব আল হাসান ১ ওভারে দেন ১৪ রান। ওই ওভারে একটি উইকেটও পান তিনি।  

আগের ম্যাচে ১ ওভারে ২৭ রান খরচ করেছিলেন সাকিব। এদিন বোলিং কিছুটা ভালো করলেও ব্যাট হাতে ফের ব্যর্থ হয়েছেন তিনি। এবারও ‘গোল্ডেন ডাক’ মেরেছেন এই বাঁহাতি অলরাউন্ডার। তবে দিলপ্রিত বাজওয়ার ২২ বলে ৬৮ রানের ঝলমলে ইনিংসে ভর করে জয়ের মুখ দেখে মন্ট্রিল।

৩ ম্যাচে ২ জয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে আছে সাকিবের দল।  

এমএইচএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin