দ্বিতীয় ওয়ানডেতে সংক্ষিপ্ত স্কোর: আফগানিস্তান ১০ ওভারে ৪৩/২ (রহমত ৪*, ইব্রাহিম ১৯*; গুরবাজ ১১, অটল ৮)
আক্রমণে এসেই নবম ওভারে উইকেট তুলে নিয়েছেন বামহাতি তানভীর ইসলাম। তার ঘূর্ণি বলে প্রলুব্ধ হয়েছিলেন সেদিকুল্লাহ অটল। এগিয়ে এসে মেরে খেলতে গেলে ৮ রানে তানজিম সাকিবের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। তার ১৩ বলের ইনিংসে ছিল ১টি চার।
শুরুতে সাফল্য এনে দিলেন তানজিম
টস জিতে ব্যাট করতে নামার পর আফগানদের হয়ে ভালো ব্যাট করছিলেন ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। স্কোরবোর্ড সচল রাখছিলেন তিনি। পঞ্চম ওভারে তানজিম সাকিবের বলে চড়াও হয়ে বাউন্ডারিও মারেন। ওভারের পঞ্চম বলেই তাকে শর্ট বলের ফাঁদে ফেলেন তানজিম। গুরবাজ বড় শট খেলতে গিয়ে বাউন্ডারি লাইনে জাকের আলীর কাছে ক্যাচ দিয়েছেন। তাতে ১১ বলে ১১ রানে বিদায় নেন গুরবাজ। তার ইনিংসে ছিল ১টি চার ও ১টি ছয়।
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
আফগানিস্তানের বিপক্ষে সিরিজে টিকে থাকার লড়াইয়ে আজ দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ। এদিন অবশ্য টস ভাগ্য সহায় হয়নি। আবু ধাবিতে শুরুতে টস জিতে আফগানিস্তান ব্যাটিং নিয়েছে।
প্রথম ম্যাচে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। ব্যাটিং ব্যর্থতায় ২২১ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ২২২ রানের লক্ষ্য ৫ উইকেট হারিয়ে তাড়া করে আফগান দল।
একাদশে কারা
আজকের একাদশে বাংলাদেশ দুটি পরিবর্তন এনেছে। বাদ পড়েছেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। তাদের জায়গায় এসেছেন মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। আফগানিস্তান অবশ্য একই দল নিয়ে খেলেছে।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান, জাকের আলী, তানজিম হাসান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অটল, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদী (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান (অধিনায়ক), নানগেলিয়া খারোটে, এএম গজনফর ও বশির আহমেদ।