তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় চীন মৈত্রীতে চলছে প্রাণী ও প্রাণের মিলনমেলা

তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় চীন মৈত্রীতে চলছে প্রাণী ও প্রাণের মিলনমেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী আর্ন্তজাতিক সম্মেলনকেন্দ্রে চলছে শনিবার (১৩ সেপ্টেম্বর) দিনব্যাপী প্রাণী ও প্রাণের মিলনমেলা। ‎

এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি-কুকুর-বিড়াল, ঘোড়া ও দর্শকেরা বিভিন্ন প্রাণীর চিকিৎসা, খাদ্যাভ্যাস ও জীবনযাপন সম্পর্কে আয়োজক ও অংশগ্রহণকারীদের কাছ থেকে জানার সুযোগ পাচ্ছেন।

‘দেশ হোক সকল প্রাণের নিরাপদ আবাসস্থল’- এ স্লোগান ধারণ করে ‘প্রাণী ও প্রাণের মিলনমেলা’ নামে প্রথমবারের মতো ব্যতিক্রমধর্মী এ মেলার আয়োজন করেছে ‘অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’। মেলাটির পৃষ্ঠপোষকতায় রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

‘বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফয়ার অ্যাসিয়েশনের উদ্যোক্তা আতিকুর রহমান রুমন বলেন, প্রাণীপ্রেমী সংগঠনগুলোকে এক ছাদের নিচে আনতেই তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের আয়োজন প্রাণীদের নিরাপত্তায় জনসচেতনতা বাড়াবে।

‎মেলায় অংশগ্রহণকারীরা বলছেন, প্রাণীদের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়াতে ও ডিভাইসের প্রতি আসক্তি কমাতে এমন উদ্যোগ প্রশংসনীয়।

দর্শনার্থীদের মতে, প্রাণীদের প্রতি জনসচেতনতা বাড়াতে এ ধরনের আয়োজনের বিকল্প নেই। প্রাণীর সঠিক যত্ন ও আধুনিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি প্রাণীর জীবনধারা ও অভ্যাস সম্পর্কে জানা, তাদের প্রতি দায়িত্ববোধ গড়ে তুলতে এ ধরনের আয়োজন বড় ভূমিকা রাখতে পারে।

এএটি

Comments

0 total

Be the first to comment.

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান Banglanews24 | রাজনীতি

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান

ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার কড়া সমালোচনা করে বিএনপির ভারপ্রা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin