এশিয়া কাপের অলিখিত সেমিফাইনালে টস জিতে পাকিস্তানকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। শুরুতেই টপ অর্ডারের দুই ব্যাটারকে সাজঘরে পাঠিয়ে অধিনায়কের সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করেছে বাংলাদেশি বোলাররা।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দু’দল। অলিখিত সেমিফাইনাল হওয়ায় ম্যাচজয়ী দল খেলবে এশিয়া কাপের মেগা ফাইনালে, যেখানে তাদের প্রতিপক্ষ ভারত।
ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলেই পাকিস্তানি ওপেনার শাহিবজাদা ফারহানকে প্যাভিলিয়নের পথ দেখান পেসার তাসকিন আহমেদ। ব্যক্তিগত ৪ রানে রিশাদের তালুবন্দি হয়ে মাঠ ছাড়েন তিনি।
পরের ওভারের চতুর্থ বলে আবারও রিশাদের হাতে ক্যাচ। রানের খাতা না খুলেই মেহেদীর বলেক্যাচ তুলে দিয়ে বিদায় নেন তিনি।
প্রতিবেদন লেখা পর্যন্ত, ৩ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৯ রান। ক্রিজে রয়েছেন ফখর জামান ও সালমান আগা।
/এমএইচআর