তাসকিন রিশাদ বোলিং জাদুতে ১৩৫ রানে আটকে গেল পাকিস্তান

তাসকিন রিশাদ বোলিং জাদুতে ১৩৫ রানে আটকে গেল পাকিস্তান

টস হেরে ব্যাট করতে নেমে চতুর্থ বলেই শাহিবজাদা ফারহানের উইকেট হারায় পাকিস্তান। ৪ রান করা এই ওপেনারকে ফেরান তাসকিন। ফলে আন্তর্জাতিক টি-20তে ১০০ উইকেট নেয়ার কীর্তি গড়লেন এই পেসার। এক ম্যাচ পর দলে ফিরে শূন্য রানে সাইম আয়ুবকে ফেরান মেহেদি হাসান। এবারের টুর্নামেন্টে মোট ৪ বার শূন্য রানে আউট হইয়ে লজ্জার রেকর্ড গরেছেন এই পাক ব্যাটার।

নিজের প্রথম ওভারে বোলিং এ নেমেই ১৩ রান করা ফখর জামানকে সাজঘরে পাঠান রিশাদ। তার দ্বিতীয় শিকার হুসেইন তালাত। মোস্তাফিজের পেসে কাটা পড়েন ১৯ রান করা অধিনায়ক সালমান আঘা। শাহিন আফ্রিদিকে ফিরিয়ে দ্বিতীয় উইকেটের দেখা পান তাসকিন।

৩৮ রানের জুটি গড়ে ধাক্কা সামালের চেষ্টা চালান মোহাম্মদ নাওয়াজ ও মোহাম্মদ হারিস। পার্টনারশিপ ভাঙ্গে মেহেদির বলে ৩১ রান করা হারিস ও তাসকিনের পেসে ২৫ রান করা নাওয়াজ আউট হলে। আটকে যায় পাকিস্তানের রানের গতি।

শেষ পর্যন্ত ১৩৫ভ রানে থামলো সালমান আঘার দল।

/এটিএম

Comments

0 total

Be the first to comment.

বাজেট দ্বন্দ্বে অনির্দিষ্টকালের জন্য শাটডাউনের কবলে ট্রাম্প প্রশাসন JamunaTV | খেলাধুলা

বাজেট দ্বন্দ্বে অনির্দিষ্টকালের জন্য শাটডাউনের কবলে ট্রাম্প প্রশাসন

বাজেট দ্বন্দ্বে অনির্দিষ্টকালের জন্য শাটডাউনের কবলে যুক্তরাষ্ট্রের সরকার। বুধবার (১ অক্টোবর) প্রথম প...

Oct 01, 2025
কক্সবাজারে ফুটবল ম্যাচ ঘিরে স্টেডিয়ামে ভাঙচুর-অগ্নিসংযোগ, ইউএনওসহ আহত অন্তত ২০ JamunaTV | খেলাধুলা

কক্সবাজারে ফুটবল ম্যাচ ঘিরে স্টেডিয়ামে ভাঙচুর-অগ্নিসংযোগ, ইউএনওসহ আহত অন্তত ২০

সারাদেশ ডেস্ক:কক্সবাজারে বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন স্টেডিয়ামে আয়োজিত ডিসি (জেলা প্রশাসক) গোল্ড...

Sep 12, 2025

More from this User

View all posts by admin